নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় ১০ দিনের শিশুকে হত্যা, আত্মহত্যার চেষ্টা করলেন শিশুটির মা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। ১০ দিন বয়সি কন্যাশিশুকে পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন রিয়া মণ্ডল (১৭) নামে এক তরুণী মা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বর্নি ইউনিয়নের মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট বাঁওড় এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রিয়া মণ্ডল টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পশ্চিমপাড়া গ্রামের তাপস মণ্ডলের স্ত্রী। তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, সন্ধ্যার পর শিশুকে কোলে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হন রিয়া। পরে ব্যাটারিচালিত ভ্যানে করে বর্নি মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট এলাকায় গিয়ে তিনি শিশুটিকে বাঁওড়ের পানিতে নিক্ষেপ করেন এবং নিজেও পানিতে ঝাঁপ দেন। এসময় মাছ ধরতে যাওয়া কয়েকজন স্থানীয় ব্যক্তি তাকে জীবিত উদ্ধার করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে এবং রিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, “এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রিয়া কেন এ ঘটনা ঘটিয়েছেন, প্রাথমিকভাবে তা জানা যায়নি। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটিতে নতুন বিধান: রাজনৈতিক ব্যক্ত

1

গোপালগঞ্জে ড্রেজার দিয়ে খাল খনন: সড়ক ধসে জনদুর্ভোগ চরমে

2

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত প্রতিমা শিল্পী ও আয়োজক

3

গোপালগঞ্জে দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনশেড বিক্রি তদন্তে তিন

4

ক্যারিয়ার ভিত্তিক পড়াশোনা: বাংলাদেশের শিক্ষার অগ্রগতির চাব

5

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

6

রোজা শুরু হতে আর কত দিন বাকি, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

7

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

8

যার যার পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো: বাড়ছে মতের অমিল

9

গোপালগঞ্জে ৫০ বছর পর বেদখলে থাকা থানার জমি ফেরত পেল পুলিশ

10

গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

11

একসঙ্গে জন্ম, একসঙ্গে স্বপ্ন—মেডিকেলে চান্স পেলেন যমজ দুই বো

12

লকডাউন: গোপালগঞ্জে আসামি আওয়ামী লীগের ৩৬৭ জন, গ্রেপ্তার ৫

13

ইউটিউবে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, নতুন যে সুবিধা পাবেন

14

এবার এশিয়া কাপের ট্রফি নিয়েই ফিরতে চান লিটন

15

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে সমাজকল্যাণ ও ম

16

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

17

জলাবদ্ধতায় বন্ধের মুখে গোপালগঞ্জের জামিয়া কারিমিয়া আরাবিয়া ম

18

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

19

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থীর ধর্ম অবমাননা: করণীয় নির্ধারণে আল

20