নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক:
বাধা দেওয়ার যত চেষ্টাই হোক না কেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “যারা জীবনে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এবার হবে নতুন অভিজ্ঞতা। আর যারা পূর্বে ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তারাও এবার আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। কেউ যেন বলতে না পারে— আমাকে ভোট দিতে দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত যেতে না দেওয়ার চেষ্টা চলবে। এরই মধ্যে কিছু লক্ষণ দেখা যাচ্ছে, সামনে আরও আসবে। তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে। আমাদের লক্ষ্য নির্বাচন আয়োজন করা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে সেটি অনুষ্ঠিত হবে। তারপর আমরা ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে তুলে দেব।”

প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে বলেন, “এবারের নির্বাচন শুধু অন্তর্বর্তীকালীন সরকারের নয়— এটি দেশের সব মানুষের, সব রাজনৈতিক দলের নির্বাচন। এই নির্বাচন হবে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার ভিত্তি। সবাই যেন পরিবার-পরিজন নিয়ে ভোট দিতে যেতে পারে এবং এ উৎসবকে আজীবন মনে রাখতে পারে।”

তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আরও বলেন, “প্রতি পদে পদে বাধা আসবে। সবার মনে দ্বন্দ্ব সৃষ্টির চেষ্টা হবে। তাই আমাদের স্থির থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।”

দুর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। অনেক গণ্ডগোল তৈরি করার চেষ্টা হবে। সবাই সতর্ক থাকবেন। এবারের দুর্গাপূজাও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপন হবে।”

বৈঠক শেষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার, সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নুরুল হকের সুচিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠাতে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

আজকের বৈঠকে অংশ নেয়: এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আদালতের সামনে হাতবোমা বিস্ফোরণ

1

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে: ৭ দশমিক ৫ ডিগ্রি সে

2

জলাবদ্ধতায় বন্ধের মুখে গোপালগঞ্জের জামিয়া কারিমিয়া আরাবিয়া ম

3

গোপালগঞ্জে ট্রাক-নসিমন মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ২

4

নিরাপত্তার কারণে গোপালগঞ্জে হচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা

5

এই ৪ ধরনের মানুষের জন্য রসুন ক্ষতিকর

6

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

7

১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

8

নড়াইলের যোগানিয়ায় নরসুন্দরের কেচির আঘাতে কিশোরের মৃত্যু, শ

9

ভারতে আসছে আর্জেন্টিনা: মেসি-ডি মারিয়াদের খেলা সরাসরি দেখার

10

চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

11

বিপিএলের দায়িত্বে আইএমজি

12

গোপালগঞ্জের তরুণ রাজনীতিতে এক প্রদীপ্ত নাম সাইফুল মোল্লা

13

কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

14

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : স

15

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত অন্তত ২৫

16

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন

17

প্রাথমিকে ছুটি কমছে, শিক্ষার্থীদের ক্লাস বাড়বে

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান : সম্ভাব্য একাদশ ঘোষণা

20