নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

কতবেল যেভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়

দেশি মৌসুমি ফল কতবেল শুধু সুস্বাদুই নয়, এটি ভিটামিন সি, ভিটামিন এ, বি-কমপ্লেক্স, ফোলেট, ক্যালসিয়াম ও আঁশের ভালো উৎস। তবে সঠিকভাবে খেলে এর উপকার অনেক বেশি পাওয়া যায়।

কোনভাবে খেলে কম উপকার:

আচার, জেলি বা রান্না করা পদ:

তাপে ভিটামিন সি নষ্ট হয়ে যায়, আর পানিতে দ্রবণীয় ভিটামিনও নষ্ট হয়। ফলে এসব পদ থেকে ভিটামিন সি বা বি পাওয়া যায় না।

চিনি বা গুড় দিয়ে তৈরি পদ: 

নিয়মিত বা বেশি খেলে রক্তের শর্করা দ্রুত বেড়ে যায় এবং সহজেই মেদ জমে। ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর।

জুস
এতে আঁশ থাকে না। ফলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ বা কোলেস্টেরল নিয়ন্ত্রণের উপকার থেকে বঞ্চিত হতে হয়।


সবচেয়ে ভালোভাবে খাওয়ার উপায়:

কতবেল মাখানো বা ভর্তা:

লবণ-মরিচ দিয়ে মাখিয়ে খেলে সব ধরনের পুষ্টি উপাদান অক্ষত থাকে। এভাবেই কতবেল খাওয়া সবচেয়ে উপকারী।


স্বাস্থ্য উপকারিতা:

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

ত্বকের তারুণ্য ও সজীবতা ধরে রাখে

হৃদরোগের ঝুঁকি কমায়

ক্ষুধা বাড়ায় ও রুচি উদ্রেক করে


সতর্কতা:

অতিরিক্ত খেলে পেটে অস্বস্তি হতে পারে

উচ্চ রক্তচাপ বা শরীরে পানি জমার প্রবণতা থাকলে বাড়তি লবণ এড়িয়ে চলুন

দীর্ঘমেয়াদি কিডনি রোগীদের জন্য কতবেল এড়িয়ে চলাই ভালো

সোজা কথায়, লবণ-মরিচ দিয়ে মাখানো কতবেল খাওয়াই সবচেয়ে স্বাস্থ্যকর ও উপকারী উপায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা

1

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে

2

শরীরচর্চা শিক্ষকদের তথ্যভান্ডার তৈরির নির্দেশনা

3

বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

4

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

5

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা পদ থেকে স্বেচ্

6

জেন–জিরা ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করছে কীভাবে

7

নির্বাচনে যান চলাচলে বিধি-নিষেধ বিষয়ে যা জানা গেল

8

আজকের পর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে অতিরিক্ত সিম

9

গোপালগঞ্জে স্ত্রী হত্যাকাণ্ড: ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী

10

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

11

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সা

12

আজই শুরু হচ্ছে নকআউট, কাল ব্রাজিলের খেলা

13

অক্টোবরে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর আশা

14

আফ্রিকার দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

15

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

16

পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসং

17

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন ইউনেস্কোর সভাপত

18

১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

19

বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল

20