নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিতে, সহিংসতার আশঙ্কায় বাড়ছে ভোটারদের উদ্বেগ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে বাড়ছে উৎকণ্ঠা। জেলার তিনটি আসনে মোট ৩৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৯৭টিকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ফলে সামগ্রিকভাবে জেলার প্রায় অর্ধেক কেন্দ্রই এখন নিরাপত্তা ঝুঁকির তালিকায়।

গোপালগঞ্জ-১ আসনে ১৩৮টি, গোপালগঞ্জ-২ আসনে ১৫১টি এবং গোপালগঞ্জ-৩ আসনে ১০৮টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় সাধারণ ভোটারদের মনে ভর করেছে শঙ্কা। অনেকেই আশঙ্কা করছেন—ভোটের দিন সহিংসতার সম্ভাবনা বাড়তে পারে, বিশেষ করে অতিগুরুত্বপূর্ণ চিহ্নিত কেন্দ্রগুলোতে।

স্বাধীনতার পরের নির্বাচনগুলোতে বড় ধরনের সহিংসতার নজির না থাকলেও, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতির নতুন প্রেক্ষাপটে নিরাপত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ আরও বেড়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফ উজ জামান জানান,
“সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে বিশেষ মনোযোগে রেখে প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সচেতন মহলের মতে, ভোটারদের আস্থা ফিরিয়ে এনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করাই এবার নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

1

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় খাদে পড়ে পিকআপে আগুন

2

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : স

3

চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ

4

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে ও নামিবিয়া

5

গোপালগঞ্জে বিলে হাঁস পালনে স্বাবলম্বী শতাধিক পরিবার

6

ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানম

7

পুলিশের সঙ্গে সংঘর্ষ, সংসদ ভবন ত্যাগ জুলাই যোদ্ধাদের

8

আজ মহানবমী, বিদায়ের সুরে মণ্ডপে বিষাদের ছায়া

9

গোপালগঞ্জে এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন ৯ জন

10

শেখ হাসিনার রায় ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৭ শতাধিক প

11

টিকটকে নতুন সুবিধা যোগ হলো

12

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধা

13

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

14

বাবার সমাধির পাশে দাঁড়িয়ে মোনাজাত, আবেগে কাঁদলেন তারেক রহমান

15

ভোটের মাঠে নতুন সমীকরণ : হেরে গেলেন যে হেভিওয়েটরা

16

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ, বিশ্ব

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

19

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

20