নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Mar 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে শুক্রবার (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

মির্জা আব্বাসের মিডিয়া টিমের একজন কর্মকর্তা বলেন, বুধবার ইফতারে পানি খাওয়ার সময়ই হঠাৎ করে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও দলের স্থায়ী কমিটির এ সদস্যের অসুস্থতার খবর জানানো হয়েছে।

এদিকে মির্জা আব্বাসকে দেখতে বৃহস্পতিবার রাতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রীর কাছে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি মহান রবের নিকট মির্জা আব্বাসের আশু আরোগ্য কামনা করেন। জামায়াত আমিরের সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান।

এছাড়া মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন।

এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর (মির্জা আব্বাস) সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

1

নারী প্রার্থী ছিলেন ৮৫, জয়ী ৭

2

কিম জং উনের সঙ্গে পুনরায় সাক্ষাতের আগ্রহ ট্রাম্পের

3

শেখ হাসিনা, শেখ সেলিমদের দুর্গে নতুন প্রতিনিধি নির্বাচনের লড়

4

কুকুরের উৎপাতে আতঙ্কে গোপালগঞ্জ শহরবাসী

5

গোপালগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস

6

গোপালগঞ্জ সদরের বলাকইড় বিলে সৌন্দর্য দেখতে হাজারো পর্যটকের ঢ

7

আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে: প্

8

পাকিস্তানের পরমাণু হুমকির জবাব দিলেন নরেন্দ্র মোদি

9

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

10

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

11

গোপালগঞ্জের অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিতে, সহিংসতার আশঙ্কায়

12

গোপালগঞ্জে মোটরচালিত ভ্যানের চাপায় কন্যাশিশুর মর্মান্তিক মৃত

13

সমালোচনার ঝড়ের মাঝেই কানাডা থেকে সুখবর পেলেন সাকিব

14

“ভোটের গাড়ি”-এখন গোপালগঞ্জে

15

একসঙ্গে জন্ম, একসঙ্গে স্বপ্ন—মেডিকেলে চান্স পেলেন যমজ দুই বো

16

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

17

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল

18

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন

19

সারাদিন যেমন ছিল গোপালগঞ্জ

20