নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ৮ নেতার একযোগে পদত্যাগ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আটজন নেতা একযোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে ননীক্ষীর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন।

পদত্যাগী নেতারা হলেন—

ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনোজ মৌলিক ও কাজি মিজানুর রহমান

সহপ্রচার সম্পাদক রাসেল শেখ

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালিল কাজি

ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য স্বপন শেখ

১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর আলম মিয়া

৬ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সুবল রায়

৯ নম্বর ওয়ার্ড শ্রমবিষয়ক সম্পাদক আক্কাস চোকদার


লিখিত বক্তব্যে মনোজ মৌলিক বলেন,
“আমরা ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবসময় কাজ করে যাব। তবে আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”

একসঙ্গে আট নেতার পদত্যাগে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে পদত্যাগের কারণ বা কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে নেতারা কিছু জানাননি। এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদেরও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসং

1

স্টাম্প ভাঙলেও শানাকাকে আউট দেননি আম্পায়ার, কী আছে নিয়মে

2

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

3

গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

4

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

5

লাঙ্গল প্রতীক নিয়ে চতুর্মুখী দ্বন্দ্ব

6

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

7

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মাদকসেবীকে বাঁচাতে সহকারী প্রক্টরক

8

পুলিশের সঙ্গে সংঘর্ষ, সংসদ ভবন ত্যাগ জুলাই যোদ্ধাদের

9

গোপালগঞ্জ সহ আরও ১৪ জেলায় নতুন ডিসি

10

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

11

সারাদিন যেমন ছিল গোপালগঞ্জ

12

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

13

যেসব কারণে মিষ্টি বেশি খেতে মন চায়

14

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

15

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

16

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

17

বিএনপি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার

18

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন

19

গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

20