নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনে আর বাধা নেই: হাইকোর্টের আদেশ স্থগিত

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন। ফলে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ডাকসু নির্বাচনে আর কোনো বাধা থাকল না।


আজ সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। এর আগে দুপুরে হাইকোর্ট এক রিটের প্রাথমিক শুনানি শেষে ডাকসু নির্বাচন ও ভোটার তালিকা চূড়ান্ত করার কার্যক্রম ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। এতে নির্বাচন অনিশ্চয়তায় পড়ে গেলেও বিকেলে চেম্বার আদালতের নির্দেশে আবার পথ খুলে যায়।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, হাইকোর্টের আদেশ আপাতত স্থগিত হওয়ায় ৯ সেপ্টেম্বর নির্ধারিত তারিখেই ভোট অনুষ্ঠিত হবে।

এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। ১৮টি হলে ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজারের বেশি প্রার্থী। ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বামপন্থী সংগঠনগুলো আলাদা প্যানেল দিয়েছে।

শিক্ষার্থীদের বিক্ষোভ ও উচ্ছ্বাস
বিকেলে হাইকোর্টের আদেশে নির্বাচন স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন এবং স্লোগান দেন— “হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু”, “ডাকসু আমার অধিকার”।

তবে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে চেম্বার আদালতের স্থগিতাদেশের খবর আসতেই বিক্ষোভরত শিক্ষার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। বিজয়সূচক ভি চিহ্ন দেখিয়ে তাঁরা শ্লোগান দেন— “ডাকসু ডাকসু”, “৯ তারিখ ৯ তারিখ”।

এই বিক্ষোভে নেতৃত্ব দেন ডাকসুর ভিপি প্রার্থী আব্দুল কাদের। পরে যোগ দেন জিএস প্রার্থী আবু বাকের মজুমদারও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের পর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে অতিরিক্ত সিম

1

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

2

গোপালগঞ্জের ৩টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল, ২ জনের স্থগ

3

গোপালগঞ্জে এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন ৯ জন

4

কিম জং উনের সঙ্গে পুনরায় সাক্ষাতের আগ্রহ ট্রাম্পের

5

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কাম

6

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

7

আজ মহানবমী, বিদায়ের সুরে মণ্ডপে বিষাদের ছায়া

8

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

9

ফরিদপুরের একটি ফসলি মাঠ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান!

10

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

11

গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অস্ত্র উদ্ধার, এটি ছিল রাজনৈত

12

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ : প্রধান উপদেষ্

13

গোপালগঞ্জে অজ্ঞাত রোগে টমেটো গাছ মারা যাচ্ছে, দিশেহারা কৃষক

14

গোবিপ্রবি সাহিত্য সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

15

গোপালগঞ্জ সহ আরও ১৪ জেলায় নতুন ডিসি

16

ভুঁড়ি কমাতে খেতে পারেন এই ৬ রকমের ফল

17

হামলা-মামলা নির্যাতনেও হাসিনার কাছে মাথানত করিনি : এ্যানি

18

রোজা শুরু হতে আর কত দিন বাকি, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

19

খালেদা জিয়াকে মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

20