নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : May 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ সদর উপজেলায় করপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলমাস হোসেনসহ দুইজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৫ মে) রাতে সদর উপজেলার খেলনা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী সাংবাদিকদের জানিয়েছেন।

আহত আলমাস হোসেন জানান, তার সাবেক স্ত্রী সেলিনা বেগম-এর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে তাকে একাধিকবার হুমকিও দেওয়া হয়েছিল।

তিনি বলেন, মঙ্গলবার রাতে সদর থানা থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে খেলনা ব্রিজ এলাকায় পৌঁছালে সেলিনা বেগমের লোকজন তার পথরোধ করে। পরে তারা তাকে মারধর করে এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

এ সময় তার চাচাতো ভাই রিয়াজ মোল্লা তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও একইভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন দেবনাথ জানান, ঘটনাটি তাদের কানে এসেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে বাসের চাপায় পুলিশ সদস্য নিহত

1

যে একাদশ নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ

2

আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

3

নির্বাচনে অংশগ্রহণে সব রাজনৈতিক দলকে আহ্বান মির্জা ফখরুলের

4

গোপালগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

5

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ শুরু করছে ব্রাজিল

6

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

7

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

8

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্

9

গোপালগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস

10

যে ৬ উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখবেন

11

গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রের ছবি তুলতে গিয়ে ভাগোয়া সন্ত্রাস

12

সারাদেশে ভোটার উপস্থিতি ৬০.৬৯ শতাংশ : ইসি

13

গোপালগঞ্জে মধুমতি ব্যাংকের স্থানান্তরিত শাখা ও চক্ষু হাসপাতা

14

আজ বছরের দীর্ঘতম রাত, আগামীকাল সবচেয়ে ছোট দিন

15

আজ ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

16

চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ

17

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ : প্রধান উপদেষ্

18

১০৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল এবি পার্টি

19

হামলা-মামলা নির্যাতনেও হাসিনার কাছে মাথানত করিনি : এ্যানি

20