নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন

স্পোর্টস ডেস্ক:

২০২৬ বিশ্বকাপে রূপকথা লিখেই চলেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। জনসংখ্যায় টুর্নামেন্টের তৃতীয় ক্ষুদ্রতম দেশ হলেও পারফরম্যান্সে তারা ইতোমধ্যেই চমকে দিয়েছে ফুটবল বিশ্বকে। সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে রুখে দিয়ে নিজেদের অভিষেক বিশ্বকাপেই জায়গা করে নিয়েছে শেষ ৩২-এ। এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ—বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শনিবার (২৭ জুন) হিউস্টনে গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করে কেপ ভার্দে। তিন ম্যাচে তিনটি ড্র করে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয় আফ্রিকার দলটি। ফলে ফিফার সূচি অনুযায়ী শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হয়েছে গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে গড়াবে লড়াই।

মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ হলেও কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। গ্রুপ পর্বে তারা স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে, উরুগুয়ের বিপক্ষে ২–২ গোলে সমতা এনেছে এবং সৌদি আরবের বিপক্ষেও পয়েন্ট ভাগাভাগি করেছে। পুরো গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউটে ওঠা দলটি ইতোমধ্যেই বিশ্বকাপের অন্যতম বড় চমক।

অন্যদিকে, গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে উরুগুয়েকে ১–০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের ৪২তম মিনিটে অ্যালেক্স বায়েনার শট ঠেকাতে গিয়ে বড় ভুল করেন উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। সেই ভুল থেকেই ম্যাচের একমাত্র গোলটি আসে। পরে ৮৯তম মিনিটে আগুস্তিন কানোবিও লাল কার্ড দেখলে উরুগুয়ের ফেরার সব সম্ভাবনাই শেষ হয়ে যায়।

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন আগামী ২ জুলাই লস অ্যাঞ্জেলেসে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামবে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১টায়। তবে গ্রুপ ‘জে’-এর রানার্সআপ এখনো নির্ধারিত না হওয়ায় স্পেনের প্রতিপক্ষও নিশ্চিত হয়নি। তাদের সামনে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে অস্ট্রিয়া অথবা আলজেরিয়া।

এই হারের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তৃতীয় স্থানে থেকে আসর শেষ করেছে। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপের তলানিতে থেকে বিদায় নিয়েছে সৌদি আরবও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে

1

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহতের সংখ্যা ব

2

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা

3

রাকসু নির্বাচনের ২৩ পদের ২০টিতেই শিবিরের জয়

4

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা

5

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

6

গোপালগঞ্জের তিন আসনে ভোটার ১০ লাখ ৮২ হাজার ৬৫৩

7

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা’—বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামালকে প্রেমিক

8

খেলাফত মজলিস নতুন করে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

9

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

10

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

11

শুটিংয়ে আহত সালমান খান, বিরতিতে বলিউড ভাইজান

12

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

13

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

14

খালেদা জিয়ার জানাজা কোথায় কখন, জানালেন সালাহউদ্দিন আহমদ

15

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে বিচারকদের বদলি–পদোন্নতির ক্ষমতা

16

ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা

17

শীতে বিপর্যস্ত জনজীবন

18

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগী

19

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

20