নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ সদরের বলাকইড় বিলে সৌন্দর্য দেখতে হাজারো পর্যটকের ঢল: আসছেন দূর দূরান্ত থেকে অনেকে

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক ,

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বলাকইড় বিল এখন রাশি রাশি পদ্মফুলে ভরে গেছে। গোলাপি আর সাদা পদ্মে সাজানো এ বিল যেন হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি। প্রতিদিনই সেখানে ভিড় করছেন শত শত দর্শনার্থী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা গেছে, সূর্যের আভা ছড়ানোর সঙ্গে সঙ্গে কলি মেলে ধরে পদ্মফুল। বাতাসের তালে দুলতে থাকা পাতা আর পানির উপর ভাসমান ফুলে তৈরি হয় মনোমুগ্ধকর দৃশ্য। পদ্মপাতায় ঝরঝরে জলকণা, ব্যাঙের লাফালাফি আর ঘাসফড়িংয়ের ওড়াউড়ি যোগ করছে ভিন্ন মাত্রা।

জেলা শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরের বলাকইড় গ্রাম এখন ‘পদ্মবিল’ নামে পরিচিত। স্থানীয়দের দাবি, ১৯৮৮ সালের বন্যার পর থেকেই বর্ষায় এই বিলে প্রাকৃতিকভাবে পদ্মফুল জন্মে আসছে। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত থাকে পদ্মফুলের মৌসুম।

ইট-পাথরের ব্যস্ত জীবন ছেড়ে এখানে এসে প্রকৃতির টানে নৌকা ভ্রমণে মেতে ওঠেন পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব আর প্রেমিক-প্রেমিকারা। অনেকেই ক্যামেরায় বন্দি করছেন পদ্মের সৌন্দর্য, কেউবা সময় কাটাচ্ছেন নীরব পরিবেশে। বিশেষ করে বৃহস্পতি, শুক্র ও শনিবার দর্শনার্থীর ভিড় বেড়ে যায়, আর তখন নৌকার মাঝিদের হিমশিম খেতে হয়।

তবে প্রতিবছর ব্যাপকহারে ফুল ছিঁড়ে নেওয়ায় পদ্মের সংখ্যা কমে যাচ্ছে বলে জানান স্থানীয়রা। তারা দর্শনার্থীদের ফুল না ছেঁড়ার অনুরোধ জানিয়ে বিলে মৌসুমি পর্যটনকেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

স্থানীয়রা বলছেন, পদ্মবিলের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকলে এটি গোপালগঞ্জের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফো

1

প্রাথমিকে ছুটি কমছে, শিক্ষার্থীদের ক্লাস বাড়বে

2

সারাদেশে ভোটার উপস্থিতি ৬০.৬৯ শতাংশ : ইসি

3

নির্বাচনে অংশগ্রহণে সব রাজনৈতিক দলকে আহ্বান মির্জা ফখরুলের

4

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

5

গোপালগঞ্জে করপাড়া মাদ্রাসায় বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

6

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

7

তারেক রহমান ‘অতি শিগগিরই’ ফিরবেন : সালাহউদ্দিন আহমদ

8

ফরিদপুরের একটি ফসলি মাঠ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান!

9

আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল অবরোধ কর্মসূচি

10

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ : প্রধান উপদেষ্

11

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

12

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

13

মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ডোনাল্ড ট্রাম্প

14

পুলিশের সঙ্গে সংঘর্ষ, সংসদ ভবন ত্যাগ জুলাই যোদ্ধাদের

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

গ্রাহকের জমানো টাকা তুলতে পারছেন না গোপালগঞ্জের ন্যাশনাল ব্য

17

এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল

18

গোপালগঞ্জে বেপরোয়া বাইকের ধাক্কায় নছিমন উল্টে আহত ৪ জন

19

রোজা শুরু হতে আর কত দিন বাকি, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

20