নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এইচ. খান মঞ্জু বললেন— দলের সিদ্ধান্তই চূড়ান্ত

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এইচ. খান মঞ্জু বলেছেন— “দলের সিদ্ধান্তই আমার জন্য চূড়ান্ত, আমি সেটাকেই মাথা পেতে নেবো।”

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গোপালগঞ্জের বর্তমান ও অতীত রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করেন এবং বিগত সরকার আমলে তার ওপর হওয়া নানান নির্যাতন-নিপীড়নের কথাও তুলে ধরেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিতে আগ্রহ প্রকাশ করে এম.এইচ. খান মঞ্জু বলেন,
“অতীতে গোপালগঞ্জে আমি বহু উন্নয়নমূলক কাজ করেছি। যদি দল আমাকে আবারও সুযোগ দেয়, তাহলে গোপালগঞ্জ-২ আসনের প্রতিটি এলাকায় আরও ব্যাপক উন্নয়ন করব।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আমি আশাবাদী, বিএনপির মনোনয়ন বোর্ড আমাকে মনোনয়ন দেবে। তবে যদি দল অন্য কাউকে বেছে নেয়, আমি নিজে থেকে আর প্রার্থী হব না। দলের সিদ্ধান্তই আমার কাছে সর্বোচ্চ।”

এ সময় তিনি গোপালগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলের কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, এখনো নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও গোপালগঞ্জে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা জমে উঠেছে। বিএনপি থেকে শুধু গোপালগঞ্জ-২ আসনেই অন্তত সাত-আটজন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন দৌড়ে রয়েছেন। প্রার্থীরা প্রতিদিনই বিভিন্ন এলাকায় পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন, পাশাপাশি মনোনয়ন পেলে উন্নয়ন ও পরিবর্তনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারদীয় দুর্গোৎসব শুরু আজ মহাষষ্ঠী

1

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

2

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় খাদে পড়ে পিকআপে আগুন

3

ঝুলে আছে ৮ দলের আসন সমঝোতা

4

শেষ হচ্ছে অপেক্ষা: আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান

5

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, আনসারসহ আহত ৩

6

গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অস্ত্র উদ্ধার, এটি ছিল রাজনৈত

7

২৩৭ আসনে বিএনপির প্রার্থীর তালিকা

8

গোপালগঞ্জ শহরে ইজিবাইক–রিকশার দৌরাত্ম্যে জনভোগান্তি চরমে

9

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন

10

শুটিংয়ে আহত সালমান খান, বিরতিতে বলিউড ভাইজান

11

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

12

কাশিয়ানী ও মুকসুদপুরে কোটি টাকার স্টেশনে থামে না ট্রেন

13

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুজন

14

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

15

জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

16

লকডাউন: গোপালগঞ্জে আসামি আওয়ামী লীগের ৩৬৭ জন, গ্রেপ্তার ৫

17

সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে ম

18

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

19

আরও কয়েক দিন চলবে বৃষ্টি

20