নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

শিক্ষা ডেস্ক,

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন সম্পন্ন হয়েছে। আগামী ১৮ অক্টোবরের আগেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন,
“দেশের সব শিক্ষা বোর্ডেই খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন ফল প্রস্তুতের কারিগরি কাজ চলছে। ১৮ অক্টোবর ৬০ দিন পূর্ণ হবে, তার আগেই ফল প্রকাশের প্রস্তুতি চলছে। তবে নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি।”

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে ১৯ আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন, এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

পাবলিক পরীক্ষা আইনের নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়। সেই হিসেবে ১৮ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতে বিপর্যস্ত জনজীবন

1

গোপালগঞ্জের তিন আসনে ভোটার ১০ লাখ ৮২ হাজার ৬৫৩

2

বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

3

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

4

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে : জামায়াত আমির

5

নারী প্রার্থী ছিলেন ৮৫, জয়ী ৭

6

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

7

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

8

টুঙ্গিপাড়ায় ১০ দিনের শিশুকে হত্যা, আত্মহত্যার চেষ্টা করলেন

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

11

ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

12

আফগানিস্তানকে হারানোর পর নতুন সমীকরণের সামনে টাইগাররা

13

বিশ্বের যেখানেই থাকুন, এবার ভোট দেওয়ার সুযোগ প্রবাসীদের

14

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

15

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৬

16

শীতে ত্বক ভালো রাখতে মেনে চলুন ৫টি সহজ নিয়ম

17

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

18

পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসং

19

কোটালীপাড়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

20