নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়লাভ

শিক্ষা ডেস্ক,

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। মোট ২৬টি পদের মধ্যে ২৪টিতেই বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে শিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জিএস পদে সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮ হাজার ৩১ ভোট। অপরদিকে একমাত্র প্রধান পদে শিবিরবহির্ভূত প্রার্থী হিসেবে ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক এজিএস পদে ৭ হাজার ১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

ছাত্রশিবিরের বাইরে থেকে আরও একটি পদে জয় এসেছে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে— সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে তামান্না মাহবুব প্রীতি বিজয় অর্জন করেন।

বিজয়ী প্রার্থীরা:

সভাপতি (ভিপি): ইব্রাহিম হোসেন রনি

সাধারণ সম্পাদক (জিএস): সাঈদ বিন হাবিব

সহ-সাধারণ সম্পাদক (এজিএস): আইয়ুবুর রহমান তৌফিক

খেলাধুলা সম্পাদক: মোহাম্মদ শাওন

সহ-খেলাধুলা সম্পাদক: তামান্না মাহবুব স্মৃতি

সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: হারেজুল ইসলাম

সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: জিহাদ আহনাফ

দপ্তর সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান

সহ-দপ্তর সম্পাদক: জান্নাতুল আদন নুসরাত

ছাত্রীকল্যাণ সম্পাদক: নাহিমা আক্তার দ্বীপা

সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক: জান্নাতুল ফেরদৌস রিতা

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: মাহবুবুর রহমান

গবেষণা ও উদ্ভাবন সম্পাদক: তানভীর আঞ্জুম শোভন

সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: তাহসিনা রহমান

স্বাস্থ্য সম্পাদক: আহনাফ হাসান ইমরান

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: মোনায়েম শরীফ

ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক: মেহেদী হাসান সোহান

যোগাযোগ ও আবাসন সম্পাদক: মো. ইসহাক ভূইয়া

সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক: ওবায়দুল সালমান

আইন ও মানবাধিকার সম্পাদক: মো. ফজলে রাব্বি তৌহিদ

পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মাসুম বিল্লাহ


কার্যনির্বাহী সদস্য: জান্নাতুল ফেরদৌস, আদনান শরীফ, আকাশ দাশ, সালমান ফারসি ও মোহাম্মদ সোহানুর রহমান।

বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এ নির্বাচনে ১৩টি প্যানেলের মোট ৯০৮ জন প্রার্থী ২৩২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, আনসারসহ আহত ৩

1

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতেও স্বাভাবিক গোপালগঞ্জ

2

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধে গোপালগঞ্জের তরুণ নিহত

3

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

4

গোপালগঞ্জ মেডিকেলের চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা: আইসিইউ ও নার

5

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধা

6

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে: ৭ দশমিক ৫ ডিগ্রি সে

7

সম্পাদকীয়: গণমাধ্যমের দায়িত্ব ও স্থানীয় সংবাদ প্রাধান্য

8

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত

9

সৌর ব্যতিচারে ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১ এর সেবা

10

ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিস

11

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

12

চিকিৎসা শেষে দেশে ফিরছেন নুরুল হক নুর

13

ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

14

নিখোঁজ সংবাদ: গোপালগঞ্জে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা ৪ দিন ধরে

15

ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি, নেতৃত্বে নূরুল ইসলাম–সিবগাতু

16

অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি নির্দেশনা দিল

17

গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

18

সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে ম

19

গোপালগঞ্জে চারতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

20