নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক,

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দীর্ঘ ১৭ মাস পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের দল। আর এ জয়ের নেপথ্যে ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

মিরপুরের স্পিন সহায়ক উইকেটে পুরো সিরিজ জুড়ে দারুণ বোলিং করেছেন তরুণ এই লেগ স্পিনার। তিন ম্যাচে মোট ১২ উইকেট তুলে নিয়ে গড়েছেন দুইটি বড় রেকর্ড।

প্রথমত, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড এখন রিশাদের। এতদিন এই রেকর্ড ছিল আফগানিস্তানের রশিদ খানের, যিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১১ উইকেট শিকার করেছিলেন। এবার রশিদকে ছাড়িয়ে এক ম্যাচ বেশি কার্যকর বোলিং দেখালেন রিশাদ।

এছাড়া বাংলাদেশের হয়েও নতুন মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দেশের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পিনারদের সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড (আরাফাত সানির ১০ উইকেট) এবার নিজের করে নিয়েছেন রিশাদ।

সিরিজের প্রথম ম্যাচে একাই ৬ উইকেট, দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট এবং তৃতীয় ম্যাচে ৩ উইকেট তুলে নিয়ে সমগ্র সিরিজজুড়ে ছিলেন বাংলাদেশ দলের জয়ের মূল নিয়ামক।

বাংলাদেশ ক্রিকেটে উঠে আসা এই নতুন লেগ স্পিনারের ধারাবাহিকতা এবং ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা দেশের স্পিন আক্রমণে নতুন স্বস্তি ও ভবিষ্যতের বড় আশা জাগিয়ে তুলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়ায় ভ্যানের টোল আদায় বন্ধ করলেন এস এম জিলানী

1

সিনেমার নায়ক থেকে জনতার নেতা: থালাপতি বিজয়ের রাজনৈতিক অভিষেক

2

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

3

পিআর পদ্ধতির দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের গণ মিছিল ও স

4

শর্ত পূরণ না হলে জুলাই সনদে সই নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলা

5

গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অস্ত্র উদ্ধার, এটি ছিল রাজনৈত

6

গোপালগঞ্জে গাড়ির চাপায় প্রাণ গেল বৃদ্ধার

7

প্রচার শেষ, মঙ্গলবার ডাকসু নির্বাচন

8

সারাদেশে ভোটার উপস্থিতি ৬০.৬৯ শতাংশ : ইসি

9

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ

10

জাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল

11

স্ক্রিনশট ফাঁস করে সতর্কবার্তা দিলেন নুসরাত ফারিয়া

12

এবার এশিয়া কাপের ট্রফি নিয়েই ফিরতে চান লিটন

13

এখনো ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষায় জামায়াত

14

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

15

অঘোষিত সেমিফাইনালে আজ রাতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

16

গোপালগঞ্জে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

17

সম্পাদকীয়: মানুষের জীবন তাহার কর্মফলেরই ধারাবাহিকতা

18

কোটালীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর গ্রেপ্তার তাপ

19

গোপালগঞ্জে শিশুর লাশ উদ্ধার, স্কেটিং জুতা না পেয়ে অভিমানে আত

20