নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এই ভূমিকম্প আঘাত হানে।

কম্পন শুধু বাংলাদেশেই নয়, পাশের দেশ ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানেও অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীর বাইরে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়। সিলেটে এটি বিকেল ৫টা ১৩ মিনিটে স্পষ্টভাবে অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ধরা পড়ে ৫ দশমিক ৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূটানের সীমান্তবর্তী ভারতের আসামের উদালগুড়ি এলাকা থেকে ১৫ কিলোমিটার পূর্বে।

অন্যদিকে, ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, তাদের পর্যবেক্ষণ অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা, যা ভারতের আগরতলা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার উত্তরে এবং বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে গত এপ্রিলে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প হয়েছিল। তখন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪, উৎপত্তিস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে।

তাৎক্ষণিকভাবে আজকের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য না পাওয়া গেলেও হালনাগাদ খবরের জন্য স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লী

1

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই : আইএসপিআর

2

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

3

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

4

পদ্মার ভাঙনে বিলীন ফসলি জমি ও শ্মশানঘাট

5

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

6

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, জামায

7

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

8

গোপালগঞ্জে ড্রেজার দিয়ে খাল খনন: সড়ক ধসে জনদুর্ভোগ চরমে

9

আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল অবরোধ কর্মসূচি

10

ইউটিউবে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, নতুন যে সুবিধা পাবেন

11

সারাদেশে ভোটার উপস্থিতি ৬০.৬৯ শতাংশ : ইসি

12

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

13

লাঙ্গল প্রতীক নিয়ে চতুর্মুখী দ্বন্দ্ব

14

ভুঁড়ি কমাতে খেতে পারেন এই ৬ রকমের ফল

15

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

16

ভারতে আসছে আর্জেন্টিনা: মেসি-ডি মারিয়াদের খেলা সরাসরি দেখার

17

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়লাভ

18

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

19

দ্রুত ওজন কমাতে রাতের খাবার কখন খাবেন, জানালেন পুষ্টিবিদ

20