নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিতর্কের মাঝেই বড় দুঃসংবাদ পেলেন সাকিব

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক পোস্টের কারণে আলোচনার কেন্দ্রে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরই মধ্যে এল তার জন্য বড় দুঃসংবাদ। অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়।

এর আগে সাকিব আল হাসানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)সহ একাধিক দপ্তরে চিঠি পাঠায় দুদক।

গত জুনে শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অভিযোগে সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় শেয়ারবাজার থেকে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এবার সেই মামলার পাশাপাশি অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগও খতিয়ে দেখবেন তদন্তকারী কর্মকর্তা।

উল্লেখ্য, গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। দেশে ফিরে জাতীয় দলে খেলতে চাইলেও হত্যা মামলার আসামি হওয়ায় তিনি ফিরতে পারেননি। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে অজ্ঞাত রোগে টমেটো গাছ মারা যাচ্ছে, দিশেহারা কৃষক

1

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে: ৭ দশমিক ৫ ডিগ্রি সে

2

রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড

3

গোপালগঞ্জে বেপরোয়া বাইকের ধাক্কায় নছিমন উল্টে আহত ৪ জন

4

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

5

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ : প্রধান উপদেষ্

6

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বর

7

কাশিয়ানী ও মুকসুদপুরে কোটি টাকার স্টেশনে থামে না ট্রেন

8

গোপালগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস

9

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত

10

ভোটে দাঁড়াতে জামানত বাড়ল আড়াই গুণ

11

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

12

এশিয়ার সেরা একাদশে সাকিব আল হাসান

13

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

14

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তাকে পদত্যাগের আলটিমেটাম ডা

15

যেসব চাকরিতে এআই মানুষের বিকল্প হতে পারবে না

16

১২৭৮ কেজি ওজনের কুমড়া উৎপাদন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

17

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

18

প্রকাশকের কলাম: সত্যের সঙ্গে আমাদের অঙ্গীকার

19

দুই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বিএনপি-জামায়াত

20