নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারী প্রার্থী ছিলেন ৮৫, জয়ী ৭

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

দেশের জনসংখ্যার অর্ধেক নারী হলেও ভোটের লড়াইয়ে তারা পিছিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২ হাজারের বেশি প্রার্থীর মাত্র ৪ শতাংশ ছিলেন নারী। গত ৫৪ বছরের ইতিহাসে এবার সবচেয়ে কম। মাত্র ৮৫ জন। তাদের মধ্যে দলীয় প্রতীকে ৬৬ আর স্বতন্ত্র প্রার্থী ছিলেন ১৯ জন। নারীদের ভোটে অংশগ্রহণের হার যেমন কম, তেমনি বিজয়ের তালিকাও ছোট। কয়েক ডজন আলোচিত নারী প্রার্থী নির্বাচনে অংশ নিলেও বিজয়ের মালা পরেছেন মাত্র সাতজন। তাদের মধ্যে ছয়জন বিএনপির। অন্যজন স্বতন্ত্র।

বিজয়ী নারীরা হলেন মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজার ১৭ জন প্রার্থী অংশ নেন। তার মধ্যে মাত্র ৮৫ জন ছিলেন নারী। মোট প্রার্থীর তুলনায় নারীর অংশগ্রহণের হার মাত্র ৪ শতাংশের কাছাকাছি, যা আগের নির্বাচনের তুলনায় কম। নারী প্রার্থীদের মধ্যে বিএনপির ১০ জন, জাতীয় পার্টির ৬, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ১০, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ৬, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৫, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৬, গণসংহতি আন্দোলনের ৪, গণফোরামের ৩, গণঅধিকার পরিষদের (জিওপি) ৩, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ১, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১, বাংলাদেশ মুসলিম লীগের ১, বাংলাদেশ লেবার পার্টির ১, বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) ১, নাগরিক ঐক্যের ১, আমজনতার দলের ১ জন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ১ জন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ১ জন। এ ছাড়া স্বতন্ত্র নারী প্রার্থী ছিলেন ১৯ জন।

বিএনপির ১০ নারী প্রার্থী: নাটোর-১ আসনে ফারজানা শারমিন, যশোর-২ আসনে মোছা. সাবিরা সুলতানা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, সিলেট-২ আসনে মোছা. তাহসিনা রুশদীর, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল এবং মাদারীপুর-১ আসনে নাদিরা মিঠু।

এনসিপির দুই নারী প্রার্থী: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের প্রার্থী দিলশানা পারুল এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন।

ইনসানিয়াত বিপ্লবের ছয়জন: ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে মুন্সীগঞ্জ-১ আসনে রোকেয়া আক্তার, ঢাকা-১২ আসনে মোছা. সালমা আক্তার, ঢাকা-১৩ আসনে ফাতেমা আক্তার মুনিয়া, গাজীপুর-২ আসনে সরকার তাসলিমা আফরোজ, নরসিংদী-৫ আসনে তাহমিনা আক্তার, চট্টগ্রাম-১০ আসনে সাবিনা খাতুন নির্বাচন করেন।

গণঅধিকারের তিন নারী: গণঅধিকার পরিষদ থেকে নির্বাচন করেন সিরাজগঞ্জ-১ আসনে মোছা. মল্লিকা খাতুন, ঢাকা-৮ আসনে মেঘনা আলম, নরসিংদী-১ আসনে শিরিন আক্তার।

জেএসডির ছয় নারী প্রার্থী: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি থেকে সিরাজগঞ্জ-৬ আসনে ইলোরা খাতুন, ঢাকা-৭ আসনে শাহানা সেলিম, ফরিদপুর-৩ আসনে আরিফা আক্তার বেবী, কুমিল্লা-৫ আসনে শিরিন আক্তার, নোয়াখালী-১ আসনে রেহানা বেগম, লক্ষ্মীপুর-৪ আসনে তানিয়া রব নির্বাচন করেন।

গণসংহতি আন্দোলন থেকে নাটোর-২ আসনে তাহামিদা ইসলাম তানিয়া, ঢাকা-১২ আসনে তাসলিমা আখতার, ঢাকা-১৮ আসনে বিলকিস নাসিমা রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নাহিদা জাহান, ঢাকা-১৮ আসনে ন্যাশনাল পিপলস পার্টির সাবিনা জাবেদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি থেকে ঢাকা-১০ আসনে নাসরীন সুলতানা, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আয়েশা আক্তার, আম-জনতার দল থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে শরিফা আক্তার, নাগরিক ঐক্য থেকে পাবনা-৪ আসনে শাহনাজ হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে নেত্রকোনা-৪ আসনে জলি তালুকদার, বাংলাদেশ মুসলিম লীগ থেকে দিনাজপুর-৩ আসনে লায়লা তুল রীমা, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) থেকে কুষ্টিয়া-৩ আসনে মোছা. রুমপা খাতুন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ থেকে বরিশাল-৫ আসনে ডা. মনীষা চক্রবর্তীসহ পাঁচ নারী প্রার্থী নির্বাচনে অংশ নেন। এদিকে জাতীয় পার্টি থেকে ৬ নারী, গণফোরামের তিন নারী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই নারী প্রার্থী, বাসদ-মার্ক্সবাদী থেকে নির্বাচনে অংশ নেয় ১০ নারী প্রার্থী এবং বাংলাদেশ লেবার পার্টি থেকে একজন নারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। এ ছাড়া ১৯ নারী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। তাদের মধ্যে ঢাকা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, ঢাকা-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, রংপুর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী, রংপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. আনোয়ারা ইসলাম রানী, নাটোর-২ আসনে সাবিনা ইয়াসমিন, জামালপুর-৪ আসনে মেহেরজান আরা তালুকদার, ময়মনসিংহ-৬ আসনে আখতার সুলতানা, নেত্রকোনা-৪ আসনে তাহমিনা জামান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা ও নোয়াখালী-৫ আসনে হাসনা জসীমউদদীন মওদুদ ছিলেন অন্যতম।

নির্বাচন কমিশনের তথ্যমতে, দেশে প্রথম নারী সাংসদ নির্বাচিত হন তৃতীয় সংসদে ১৯৭৯ সালে। এরপর ১৯৮৬ সালে পাঁচ, ১৯৮৮ সালে চার নারী সরাসরি নির্বাচিত হন। এ নির্বাচনগুলোতে মোট কতজন করে নারী প্রার্থী ছিলেন সে পরিসংখ্যান পাওয়া যায়নি। ১৯৯১ সালের হিসাব অনুযায়ী, ৩৯ জন প্রার্থীর মধ্যে ৫, ১৯৯৬ সালের জুন মাসের নির্বাচনে ৩৬ প্রার্থীর মধ্যে ৮, ২০০১ সালের নির্বাচনে ৩৮ জন প্রার্থীর মধ্যে ৬, ২০০৮ সালের নির্বাচনে ৫৯ জন প্রার্থীর মধ্যে ১৯, ২০১৪ সালের নির্বাচনে ২৯ প্রার্থীর মধ্যে ১৮ জন নারী নির্বাচিত হয়ে সংসদে যান। তবে দশম সংসদে সংসদ সদস্য স্বামীর মৃত্যুর পর উপনির্বাচনে তিনজন, স্বামীর ছেড়ে দেওয়া আসনে একজন এবং প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে একজনসহ পাঁচজন নারী বিভিন্ন সময়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের হলফনামা পর্যবেক্ষণ করে দেখা গেছে, নারী প্রার্থীর ৬৪ জনই স্নাতক ও স্নাতকোত্তর, অর্থাৎ ৭৫ শতাংশই উচ্চশিক্ষিত। ২৫ থেকে ৩৯ বছর বয়সী প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, ৩২ জন। পেশাগত বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ৬৭ শতাংশ নারী কর্মজীবী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

1

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহারের দা

2

গোপালগঞ্জের অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিতে, সহিংসতার আশঙ্কায়

3

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

4

গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

5

সম্পাদকীয়: গণমাধ্যমের দায়িত্ব ও স্থানীয় সংবাদ প্রাধান্য

6

ভোটকেন্দ্রে লম্বা লাইন, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার

7

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে এগিয়ে সাইফুল ইসলাম

8

গোপালগঞ্জে নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার

9

ডাকসু নির্বাচনে আর বাধা নেই: হাইকোর্টের আদেশ স্থগিত

10

ওসমান হাদি মারা গেছেন

11

ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিস

12

গণভোটের ৪ প্রশ্নে যা আছে

13

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

14

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্

15

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

16

শেখ হাসিনার রায় ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৭ শতাধিক প

17

গোপালগঞ্জে চারতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

18

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

19

গোপালগঞ্জের সুরেশ হাজরার বয়স একশরও বেশি, তবুও থেমে নেই তার

20