নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

হামলা-মামলা নির্যাতনেও হাসিনার কাছে মাথানত করিনি : এ্যানি

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন, হামলা-মামলা ও নির্যাতনের পরও তারা কখনো শেখ হাসিনার কাছে মাথানত করেননি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে এ আয়োজন করা হয়।

এ্যানি বলেন, “হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলনে বারবার জেলে গেছি। হামলা-মামলা, বাড়িতে হামলাও হয়েছে। যত প্রতিবাদ করেছি ততবার গ্রেপ্তার হয়েছি, কিন্তু কখনো ভয় পাইনি। মাথানত করিনি।”

তিনি আরও বলেন, গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামের কারণে জেলা বিএনপিকে সাংগঠনিকভাবে গুছানো সম্ভব হয়নি। দায়িত্ব নেওয়ার সময়ও এক দফার আন্দোলন চলছিল। তখন চন্দ্রগঞ্জসহ বিভিন্ন ইউনিটে নেতাকর্মীরা গুম-খুনের শিকার হয়েছেন। লক্ষ্মীপুর পৌরসভা রক্তাক্ত হয়েছে, কিন্তু নেতাকর্মীরা কাউকে ছেড়ে যাননি।

এ্যানি অভিযোগ করেন, তার বাড়ি এবং সাবু মিয়ার বাড়িতে একাধিকবার হামলা হয়েছে। বহু এসপি, ডিসি ও গডফাদার বাহিনীর রক্তচক্ষুর পরও তারা পিছপা হননি। “সব নির্যাতন সত্ত্বেও মাথা উঁচু করে আমরা নেতৃত্ব দিয়ে গেছি,” বলেন তিনি।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহশিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান ও জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাশেম প্রমুখ।

প্রসঙ্গত, প্রায় ১২ বছর পর নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মীপুর পৌর বিএনপির সম্মেলন। এর আগে ২০২২ সালের ২৯ অক্টোবর সম্মেলন ছাড়াই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

1

ভুঁড়ি কমাতে খেতে পারেন এই ৬ রকমের ফল

2

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে বিচারকদের বদলি–পদোন্নতির ক্ষমতা

3

গোপালগঞ্জে বাসের চাপায় পুলিশ সদস্য নিহত

4

গোপালগঞ্জে জীবিকার নতুন উৎস লাক্ষা পোকার ‘রজন’

5

গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তো

6

উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার নিন্দা জুনায়েদ সাকির

7

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

8

গোপালগঞ্জের অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিতে, সহিংসতার আশঙ্কায়

9

জলাবদ্ধতায় বন্ধের মুখে গোপালগঞ্জের জামিয়া কারিমিয়া আরাবিয়া ম

10

জাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল

11

ভোটে দাঁড়াতে জামানত বাড়ল আড়াই গুণ

12

স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটিতে নতুন বিধান: রাজনৈতিক ব্যক্ত

13

গোপালগঞ্জে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় স্কুলছাত্রকে পিটিয়ে হ

14

অক্টোবরে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর আশা

15

গোপালগঞ্জে গাড়ির চাপায় প্রাণ গেল বৃদ্ধার

16

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

17

ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি, নেতৃত্বে নূরুল ইসলাম–সিবগাতু

18

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে এগিয়ে সাইফুল ইসলাম

19

কিম জং উনের সঙ্গে পুনরায় সাক্ষাতের আগ্রহ ট্রাম্পের

20