নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

রোজা শুরু হতে আর কত দিন বাকি, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক,

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী বছর ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। প্রাথমিক হিসাব অনুযায়ী, রমজান শুরু হতে এখন বাকি রয়েছে ১৩৯ দিন।

আমিরাত জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজানের নতুন চাঁদ জন্ম নেবে ইউএই সময় ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টা ১ মিনিটে। তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে সেদিন তা দেখা সম্ভব হবে না। এ কারণে রমজান শুরুর সম্ভাব্য তারিখ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, যা চাঁদ দেখা কমিটির চূড়ান্ত ঘোষণার ওপর নির্ভর করবে।

আল জারওয়ান আরও জানান, রমজানের শুরুতে আবুধাবিতে রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষে বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে দাঁড়াবে। দিনের আলোর সময়ও ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে বাড়বে ১২ ঘণ্টা ১২ মিনিটে।

আবহাওয়ার বিষয়ে তিনি বলেন, রমজানের শুরুতে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস, আর মাসের শেষে তা বেড়ে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। শুরুতে উত্তর দিকের শীতল বাতাস প্রবাহিত থাকলেও মাসের শেষ দিকে বসন্তকালীন উষ্ণ আবহাওয়া ও পশ্চিমা বাতাসের প্রভাব দেখা যাবে।

এ ছাড়া রমজানজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন তিনি। মৌসুমি গড় হিসাব অনুযায়ী, এ সময়ে বৃষ্টির পরিমাণ হতে পারে ১৫ মিলিমিটারেরও বেশি।

সূত্র: গালফ নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

1

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

2

রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড

3

গোপালগঞ্জে গাড়ির চাপায় প্রাণ গেল বৃদ্ধার

4

প্রচার শেষ, মঙ্গলবার ডাকসু নির্বাচন

5

গোপালগঞ্জের ক্রিকেটার প্রান্ত সিকদার গ্রেফতার: স্থানীয় ক্রি

6

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

7

পিআর পদ্ধতির দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের গণ মিছিল ও স

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

জামায়াতসহ সমমনা ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

10

গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে বেপরোয়া ট্রাকচালকের ধাক্কায় ভ্য

11

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

12

অসুস্থ মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস

13

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৬

14

তারেক রহমান ‘অতি শিগগিরই’ ফিরবেন : সালাহউদ্দিন আহমদ

15

ওয়াই-ফাইয়ের রেডিয়েশন থেকেও হতে পারে ভয়াবহ রোগ

16

গোপালগঞ্জ জেলা কারাগারের বর্জ্যে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

17

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন গোপালগঞ্জের চার রোভার

18

আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা

19

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ : প্রধান উপদেষ্

20