নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিপিএলের কোন ইভেন্ট কোথায়, কবে

স্পোর্টস ডেস্ক,

দীর্ঘ জল্পনা–কল্পনার পর অবশেষে প্রকাশিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের সম্পূর্ণ পরিকল্পনা। ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটার এবং সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে সূচি, প্লেয়ার ড্রাফটের তারিখ, দলসংখ্যা—সব তথ্য জানিয়ে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বিদেশি ক্রিকেটার হিসেবে নিবন্ধন করেছিলেন পাঁচ শতাধিক খেলোয়াড়; তবে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন ২৫০ জন। বাংলাদেশের স্থানীয় ক্রিকেটার আছেন ১৫৮ জন।

এবারের বিপিএলকে ঘিরে আবারও পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট শুরুর সময়, ভেন্যু—সব ক্ষেত্রেই এসেছে নতুন সমন্বয়। ৩০ নভেম্বর বিকেল ৩টা অনুষ্ঠিত হবে বিপিএল–১২ এর প্লেয়ার ড্রাফট।

আগের ঘোষণায় ১৯ ডিসেম্বর টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী বিপিএল শুরু হবে ২৬ ডিসেম্বর এবং শেষ হবে ২৩ জানুয়ারি।

উদ্বোধনী অনুষ্ঠান: ২৪ ডিসেম্বর

উদ্বোধনী ম্যাচ: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে
সেখান থেকেই শুরু হবে প্রথম পর্ব। এরপর ম্যাচগুলো যাবে চট্টগ্রামে, আর শেষ পর্ব অনুষ্ঠিত হবে ঢাকায়।


এবারের বিপিএলে অংশ নেবে ৬ দল। প্রথমে ৫ দলের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে যুক্ত হয়েছে নোয়াখালী। দলগুলো হলো—

রংপুর রাইডার্স

ঢাকা ক্যাপিটালস

সিলেট টাইটান্স

চট্টগ্রাম রয়্যালস

রাজশাহী ওয়ারিয়র্স

নোয়াখালী এক্সপ্রেস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

1

টুঙ্গিপাড়ায় ভ্যানের টোল আদায় বন্ধ করলেন এস এম জিলানী

2

লাল শাপলায় রঙিন গোপালগঞ্জের বিল

3

বিশ্ব হার্ট দিবস আজ: প্রতিটি হৃৎস্পন্দনের গুরুত্ব দিন

4

উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার নিন্দা জুনায়েদ সাকির

5

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ : প্রধান উপদেষ্

6

২৪ ঘণ্টার মধ্যে সাগরে নতুন লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির পূর

7

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষ

8

খুদে গল্প: বিপদে বন্ধুর পরিচয়

9

বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

10

এই ৪ ধরনের মানুষের জন্য রসুন ক্ষতিকর

11

গণভোটের ৪ প্রশ্নে যা আছে

12

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

13

গোপালগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

14

গোপালগঞ্জ সদরের বলাকইড় বিলে সৌন্দর্য দেখতে হাজারো পর্যটকের ঢ

15

গোপালগঞ্জে ডাব চুরি দেখে ফেলায় গাছের মালিককে হত্যা, দুই যুবক

16

ক্যারিয়ার ভিত্তিক পড়াশোনা: বাংলাদেশের শিক্ষার অগ্রগতির চাব

17

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিচ্ছে

18

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : বাবর

19

টিকটকে নতুন সুবিধা যোগ হলো

20