নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jun 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ড্রামট্রাক চুরি, মালিকের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি পণ্যবাহী ড্রামট্রাক চুরির পর মালিকের কাছে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। রোববার (৭ জুন) ভোরে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে ট্রাকটি চুরি হয়।

এ ঘটনায় ট্রাকের মালিক মেহেদী হাসান কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী মেহেদী হাসান জানান, শনিবার রাতে তিনি ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় মহাসড়কের পাশে ট্রাকটি রেখে ভেতরে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে তিনি পাশের একটি বাড়িতে যান। পরে সকাল ৮টার দিকে ফিরে এসে দেখেন ট্রাকটি আর সেখানে নেই। আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
তিনি আরও জানান, দুপুর ১২টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ট্রাকটি তাদের কাছে রয়েছে। দুই ঘণ্টার মধ্যে বিকাশের মাধ্যমে ১ লাখ টাকা না পাঠালে ট্রাকটির বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।

মেহেদী হাসান বলেন, “দিনের আলোতে এত বড় একটি ট্রাক কীভাবে চুরি হয়ে গেল, তা আমার বোধগম্য নয়। মুক্তিপণ দাবির ঘটনায় আমি ও আমার পরিবার চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।”

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ট্রাকটি উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের দাবি, মহাসড়কের পাশে সংঘটিত এ ধরনের চুরি ও মুক্তিপণ দাবির ঘটনা উদ্বেগজনক। দ্রুত ট্রাক উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুটিংয়ে আহত সালমান খান, বিরতিতে বলিউড ভাইজান

1

একসঙ্গে জন্ম, একসঙ্গে স্বপ্ন—মেডিকেলে চান্স পেলেন যমজ দুই বো

2

গোপালগঞ্জে দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনশেড বিক্রি তদন্তে তিন

3

জামায়াতের আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

4

আজ উন্মুক্ত হচ্ছে সুন্দরবন, জেলেদের মধ্যে এখনো উদ্বেগ

5

ভারতে আসছে আর্জেন্টিনা: মেসি-ডি মারিয়াদের খেলা সরাসরি দেখার

6

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

7

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

8

জাতীয় কবির পাশে সমাহিত ওসমান হাদি

9

আজ প্রতীক নিয়ে কাল মাঠের লড়াইয়ে নামবেন প্রার্থীরা

10

হামলা-মামলা নির্যাতনেও হাসিনার কাছে মাথানত করিনি : এ্যানি

11

গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে স্কুল শিক্ষার্থীর মর

12

বিপিএলের কোন ইভেন্ট কোথায়, কবে

13

আজ সন্ধ্যা ৬টায় ঘোষণা হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসি

14

আজ রাষ্ট্রীয় শোকের শেষ দিন, বাদ জুমা দোয়া

15

লকডাউন: গোপালগঞ্জে আসামি আওয়ামী লীগের ৩৬৭ জন, গ্রেপ্তার ৫

16

আজই শুরু হচ্ছে নকআউট, কাল ব্রাজিলের খেলা

17

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

18

আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল অবরোধ কর্মসূচি

19

ভারত ম্যাচের আগেই টাইগার শিবিরে সুসংবাদ

20