নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে কাজ করছি : জামায়াত আমির

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

জুলাইয়ের আন্দোলনে নেতৃত্বদানকারী তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে কাজ করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই। এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে পারিবারিক পরিচয় নিয়ে দেশের পরিচালকের আসনে বসতে পারবে না। এমন বাংলাদেশ বানাতে চাই, যেখানে রাষ্ট্র হবে সবার। সরকার হবে জনগণের।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণটি সম্প্রচার করা হয়।

শফিকুর রহমান বলেন, ‘আমরা এমন দেশ চাই, যেখানে মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। ক্ষমতাবানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত সবার থাকে না। এই হিম্মত আবরার ফাহাদ, আবু সাইদ মুগ্ধ ওসমান হাদি ও তাদের সহযোদ্ধারা দেখিয়েছে। এই দেশ সময়ের সাহসী সন্তানদের হাতে তুলে দিতে চাই। তারাই এ দেশের ভবিষ্যৎ রচনা করবে।’

জামায়াতের আমির বলেন, ‘জনগণ চায় নিরাপত্তা, সুশাসন, ইনসাফ। বাংলাদেশকে এসব অঙ্গীকার আর মূল্যবোধের আলোকে সাজাতে চাই। রাষ্ট্রের মৌলিক কিছু সংস্কারের লক্ষ্যে সরকার কিছু পদক্ষেপ নিয়েছিল। কিন্তু তা সম্পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এই বাস্তবায়ন সম্ভব হবে গণভোটে হ্যাঁ ভোট দিলে। সংস্কার প্রক্রিয়া পূর্ণতা পাবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘২০১৪, ১৮, ২৪ সালে নির্বাচনের নামে তামাশা করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এসব নিপীড়িন এবং অধিকার ফিরে পেতে রক্তাক্ত জুলাই আসে। তরুণরা নতুন দেশ দেখতে চায়। দেশের মানুষ পরিবর্তন দেখতে চায়। কিন্তু একটি মহল পরিবর্তনবিরোধী। কারণ পরিবর্তন হলে তাদের অপকর্ম বন্ধ হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের শাসকশ্রেণি সরকারি পদে নির্বাচিত হয়ে নিজেদের মালিক মনে করেছে। ফলে, রাষ্ট্রীয় সম্পদ পদ-পদবি সবকিছু ব্যক্তিগত ও দলীয় স্বার্থ হাসিলের উপায় হিসেবে ব্যবহার করেছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে স্কুল শিক্ষার্থীর মর

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

গোপালগঞ্জ জেলা কারাগারের বর্জ্যে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

3

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

4

গণভোটের ৪ প্রশ্নে যা আছে

5

আজ মহাঅষ্টমী, হবে কুমারী পূজা

6

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

7

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন ইউনেস্কোর সভাপত

8

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন

9

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে চুল পড়ার ঝুঁকি

10

অতীতের সব মাফ করে দিয়েছি: গোপালগঞ্জে জামায়াত আমির

11

প্রচার শেষ, মঙ্গলবার ডাকসু নির্বাচন

12

গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের অসামাজিক কার্যকলাপ:

13

টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে ভেসে উঠল নিখোঁজ ফার্মেসি মালিকের

14

উলপুর বাজারে অবৈধ স্থাপনা: নজর নেই ইউনিয়ন ভূমি অফিসারের

15

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

16

আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা

17

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

18

গোপালগঞ্জের ৩টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৩ প্রার্থ

19

বন্ধু বাংলাদেশকে হারানোর উপায় জানাল শ্রীলঙ্কান কোচ

20