নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

দেশের নতুন ছয়টি রাজনৈতিক দল নিবন্ধন পাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সূত্র। এর মধ্যে রয়েছে গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইসির চূড়ান্ত অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে কমিশন আনুষ্ঠানিক বৈঠকে অনুমোদন দেওয়ার আগে কোনো দলের নাম প্রকাশ করতে চাইছে না। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের সভায় হবে। এরপরই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন সংক্রান্ত বিষয় গণমাধ্যমকে জানানো হবে।”

ইসি সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দলকে নিবন্ধন দেওয়ার জন্য নথি চূড়ান্ত পর্যায়ে তোলা হয়েছে।

২২টি রাজনৈতিক দলের বিষয়ে মাঠপর্যায়ে যাচাই-বাছাই শেষে রোববার সংশ্লিষ্ট শাখা প্রয়োজনীয় স্বাক্ষর সম্পন্ন করেছে। আজ সোমবার কমিশনের অনুমোদনের জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হবে। সেখানে সংযোজন-বিয়োজনের সুযোগ থাকলেও ছয়টি দল প্রায় নিশ্চিতভাবে নিবন্ধন পেতে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সঙ্গে সংঘর্ষ, সংসদ ভবন ত্যাগ জুলাই যোদ্ধাদের

1

কানায় কানায় পূর্ণ ট্রেনের ছাদ, ভোটের তাড়া

2

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

3

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

4

হাসপাতালে মায়ের কাছে তারেক রহমান

5

স্ক্রিনশট ফাঁস করে সতর্কবার্তা দিলেন নুসরাত ফারিয়া

6

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই : আইএসপিআর

7

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় খাদে পড়ে পিকআপে আগুন

8

গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

9

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

10

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও সংঘর্ষ, সহ-উপাচার্যসহ আহত ২০

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

বিএনপির প্রার্থী তালিকায় যেসব হেভিওয়েট নেতাদের নাম নেই

13

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

14

প্রচার শেষ, মঙ্গলবার ডাকসু নির্বাচন

15

ডাকসু নির্বাচনে শিবিরের ব্যাপক বিজয়

16

গোপালগঞ্জে বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কার

17

ভোটকেন্দ্রে লম্বা লাইন, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার

18

ক্যারিয়ার ভিত্তিক পড়াশোনা: বাংলাদেশের শিক্ষার অগ্রগতির চাব

19

২৩৭ আসনে বিএনপির প্রার্থীর তালিকা

20