নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার খাগাইল গ্রামের রুহুল আমিন খান (৬১) ও তাঁর ভাই দুলাল আমিন খান (৬৩)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা জানান, রাতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুলাল আমিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রুহুল আমিনকে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দুই ভাই স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি নির্দেশনা দিল

1

যেসব কারণে রাগ নিয়ন্ত্রণ জরুরি

2

আজ প্রতীক নিয়ে কাল মাঠের লড়াইয়ে নামবেন প্রার্থীরা

3

গোপালগঞ্জের ক্রিকেটার প্রান্ত সিকদার গ্রেফতার: স্থানীয় ক্রি

4

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, ৮ জন

5

গোপালগঞ্জে দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনশেড বিক্রি তদন্তে তিন

6

ভারতে আসছে আর্জেন্টিনা: মেসি-ডি মারিয়াদের খেলা সরাসরি দেখার

7

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

8

গোপালগঞ্জের মধুমতী নদীতে জয়নগর ফেরিঘাটের উদ্বোধন

9

গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

10

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

11

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

12

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

13

ইউটিউবে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, নতুন যে সুবিধা পাবেন

14

বিশ্বের যেখানেই থাকুন, এবার ভোট দেওয়ার সুযোগ প্রবাসীদের

15

ইসির ৫০ প্রতীকেও ‘না’, ‘শাপলায়’ অনড় এনসিপি

16

ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা

17

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

18

টুঙ্গিপাড়ায় ১০ দিনের শিশুকে হত্যা, আত্মহত্যার চেষ্টা করলেন

19

আজ উন্মুক্ত হচ্ছে সুন্দরবন, জেলেদের মধ্যে এখনো উদ্বেগ

20