নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

স্পোর্টস ডেস্ক,

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি এখনও প্রায় ১০ মাস। তবে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনার ঝড় তুলেছে আসরটি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, উত্তর আমেরিকার তিন আয়োজক দেশ— যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের জন্য ইতোমধ্যে এক মিলিয়নের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে জানান, ২১২টি দেশ থেকে সমর্থকেরা প্রি-সেল পর্যায়েই টিকিট কিনেছেন। তিনি বলেন,

> “প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য। এটি প্রমাণ করে যে ইতিহাসের সবচেয়ে বড় ও সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপ ইতোমধ্যেই বিশ্বজুড়ে ভক্তদের মন জয় করে নিয়েছে।”



ফিফার তথ্য অনুযায়ী, টিকিটের চাহিদায় আয়োজক তিন দেশের পরেই রয়েছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স। এর মধ্যে বিশেষভাবে আর্জেন্টিনার ম্যাচগুলো দেখতে ভক্তদের আগ্রহ সবচেয়ে বেশি।

সংস্থাটি আরও জানিয়েছে, আগামী ২৭ অক্টোবর থেকে টিকিট বিক্রির দ্বিতীয় ধাপ শুরু হবে।

এ পর্যন্ত ৪৮ দলের মধ্যে ২৮ দল বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে, যার মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও রয়েছে। ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব এখনো চলমান, যেখানে এখন পর্যন্ত কেবল ইংল্যান্ড নিশ্চিত হয়েছে।

ইনফান্তিনো আরও বলেন,

> “আমি আনন্দিত যে উত্তর আমেরিকায় আয়োজিত এই ঐতিহাসিক বিশ্বকাপ ঘিরে ভক্তদের এমন ব্যাপক সাড়া মিলছে। এটি ফুটবল বিশ্বের জন্য এক বিশেষ অধ্যায় হতে যাচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নির্মাণ ব্যয়ের ১০ গুণ অর্থ খরচ করেও সড়কের দুর্ভোগ

1

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

2

সম্পাদকীয়: মানুষের জীবন তাহার কর্মফলেরই ধারাবাহিকতা

3

গোপালগঞ্জে করপাড়া মাদ্রাসায় বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

4

যে ৬ উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখবেন

5

গোপালগঞ্জে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

6

ডাকসু নির্বাচনে শিবিরের ব্যাপক বিজয়

7

আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

8

নড়াইলের যোগানিয়ায় নরসুন্দরের কেচির আঘাতে কিশোরের মৃত্যু, শ

9

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, ৮ জন

10

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

11

সম্পাদকীয়: গণমাধ্যমের দায়িত্ব ও স্থানীয় সংবাদ প্রাধান্য

12

পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য একাদশ ঘোষণা করল বাংলাদেশ

13

যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

14

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

15

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

16

গোপালগঞ্জের মুকসুদপুরে পরকীয়ার জেরে চাচীকে নিয়ে পালালো ভাত

17

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

18

খালেদা জিয়াকে মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

19

ওয়াই-ফাইয়ের রেডিয়েশন থেকেও হতে পারে ভয়াবহ রোগ

20