নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে রাজিব পরিবহনের বেপরোয়া চালনা: একজনের প্রাণহানি

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ডুমদিয়া এলাকায় আবারও ঘটলো প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা। শনিবার (৬ সেপ্টেম্বর) রাজিব পরিবহনের বেপরোয়া চালনার কারণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এর আগে, গত ২৯ আগস্ট একই স্থানে রাজিব পরিবহনের ধাক্কায় রুহুল আমিন খান ও দুলামিন খান নামে আপন দুই ভাই নিহত হয়েছিলেন। ধারাবাহিকভাবে ঘটতে থাকা এসব দুর্ঘটনা এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, রাজিব পরিবহনের গাড়িগুলো দীর্ঘদিন ধরেই বেপরোয়া ও নিয়মবহির্ভূতভাবে চলাচল করছে। নিয়ম ভঙ্গ করে গতি প্রতিযোগিতা, যাত্রী উঠা-নামার সময় অসচেতনতা এবং গাড়ি চালকদের বেপরোয়া আচরণই একের পর এক মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসী প্রশ্ন তুলেছেন—কেন এই বেপরোয়া পরিবহনের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না? অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধি করে সড়ক দুর্ঘটনা রোধের দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, প্রিয়জনদের জীবন নিয়ে আর ছেলেখেলা চলতে পারে না, এখনই সময় বেপরোয়া গাড়ি চালনা বন্ধ করে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে: প্

1

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

2

সুন্দরবনে মুক্তিপণের জন্য চার জেলে অপহৃত

3

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

4

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই : আইএসপিআর

5

পেছাল চাকসু নির্বাচন

6

গোবিপ্রবি সাহিত্য সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

7

রোজা শুরু হতে আর কত দিন বাকি, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

8

কবরস্থান থেকে রান্নাঘর, সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়ার

9

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

10

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

11

সেঞ্চুরির আক্ষেপে সাইফ-সৌম্য, তবু রেকর্ড জুটিতে উজ্জ্বল বাংল

12

গোপালগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস

13

বাবার সমাধির পাশে দাঁড়িয়ে মোনাজাত, আবেগে কাঁদলেন তারেক রহমান

14

গোপালগঞ্জের মুকসুদপুরে পিঠা উৎসব ও উপবৃত্তি প্রদানের অনন্য আ

15

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

16

খালেদা জিয়ার জানাজা কোথায় কখন, জানালেন সালাহউদ্দিন আহমদ

17

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

18

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

19

চাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফ

20