নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধানের বিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী এ দায়িত্বভার স্পিকারের ওপর অর্পিত হয়। এ বিষয়ে আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন (গেজেট) জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদের বিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটেও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ এবং অন্তর্বর্তীকালীন সময়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের রাষ্ট্রপতির দায়িত্ব পালনের বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনে রাতযাপনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: র

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

3

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করল পিএসসি

4

গোপালগঞ্জে মোটরচালিত ভ্যানের চাপায় কন্যাশিশুর মর্মান্তিক মৃত

5

“কালের কণ্ঠ”-এর কোটালীপাড়া প্রতিনিধিকে মারধর, সাংবাদিক মহলে

6

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতেও স্বাভাবিক গোপালগঞ্জ

7

জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

8

জাকসু নির্বাচনে শিবির ছাড়া যারা বিজয়ী

9

হামলা-মামলা নির্যাতনেও হাসিনার কাছে মাথানত করিনি : এ্যানি

10

জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি

11

সম্পাদকীয়: গণমাধ্যমের দায়িত্ব ও স্থানীয় সংবাদ প্রাধান্য

12

গোপালগঞ্জে দুই এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ক্

13

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ, বিশ্ব

14

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

15

উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় নয় : সারজিস

16

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

17

আজ প্রতীক নিয়ে কাল মাঠের লড়াইয়ে নামবেন প্রার্থীরা

18

স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটিতে নতুন বিধান: রাজনৈতিক ব্যক্ত

19

গোপালগঞ্জ সহ আরও ১৪ জেলায় নতুন ডিসি

20