নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ হিরো আলমের

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তিনি গোপালগঞ্জ-৩ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হিরো আলম জানান, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন গোপালগঞ্জ-৩ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। পোস্টে তিনি লেখেন,
“জনগণ সাহস দিলে গোপালগঞ্জ শেখ হাসিনার আসনে নির্বাচন করতে চাই। কি গোপালগঞ্জের লোক ভোট দেবেন তো?”

তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এতে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তাকে মাঠে নেমে সরাসরি সাধারণ মানুষের মতামত নেওয়ার পরামর্শ দিয়েছেন, আবার কেউ এটিকে পাবলিসিটি স্টান্ট বলেও মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেন, “এটা আপনার জন্য ভুল সিদ্ধান্ত।”

গোপালগঞ্জ-৩ আসন সম্পর্কে

গোপালগঞ্জ-৩ আসনটি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ৩০০ জন। এই আসন থেকেই শেখ হাসিনা একাধিকবার জাতীয় নির্বাচনে জয়ী হয়েছেন।

হিরো আলমের পূর্ববর্তী নির্বাচনী অংশগ্রহণ

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন:
বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন। শুরুতে প্রার্থিতা বাতিল হলেও পরে আদালতের আদেশে তা ফিরে পান। ‘সিংহ’ প্রতীকে লড়াই করলেও ভোটের দিন অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন।

ঢাকা-১৭ উপনির্বাচন:
এমপি আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনে অংশ নেন। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে হামলার শিকার হন তিনি।


বিশ্লেষকদের মত

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হিরো আলমের এই ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে শেষ পর্যন্ত তিনি সত্যিই মনোনয়ন দাখিল করেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ক্রিনশট ফাঁস করে সতর্কবার্তা দিলেন নুসরাত ফারিয়া

1

অপু বিশ্বাসকে তামান্না ভাটিয়ার মতো লাগে : মিষ্টি জান্নাত

2

ভালোবাসার কথা

3

শরীরে দ্রুত শক্তি পেতে কখন কোন ফল খাবেন!

4

১২৭৮ কেজি ওজনের কুমড়া উৎপাদন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

5

গোপালগঞ্জ মেডিকেলের চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা: আইসিইউ ও নার

6

ওসমান হাদি মারা গেছেন

7

জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি

8

টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে ভেসে উঠল নিখোঁজ ফার্মেসি মালিকের

9

সম্পাদকীয়: গণমাধ্যমের দায়িত্ব ও স্থানীয় সংবাদ প্রাধান্য

10

গোপালগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস

11

ভোটকেন্দ্রে লম্বা লাইন, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার

12

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

13

ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেপ্তার

14

শর্ত পূরণ না হলে জুলাই সনদে সই নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলা

15

যার যার পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো: বাড়ছে মতের অমিল

16

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন ইউনেস্কোর সভাপত

17

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

18

গোপালগঞ্জে মোটরচালিত ভ্যানের চাপায় কন্যাশিশুর মর্মান্তিক মৃত

19

গোপালগঞ্জে দেশের প্রথম এফআরপি টাওয়ার স্থাপন করল ইডটকো

20