নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বিলে হাঁস পালনে স্বাবলম্বী শতাধিক পরিবার

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের বিস্তীর্ণ পূবের বিলে বাণিজ্যিকভাবে হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছে কয়েকটি গ্রামের শতাধিক পরিবার। এই উদ্যোগে এলাকার বেকার সমস্যা দূর হওয়ার পাশাপাশি মাংস ও ডিমের চাহিদাও পূরণ হচ্ছে।

টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা, বন্যাবাড়ি, নারানখালীসহ বিভিন্ন বিলে উন্মুক্ত পদ্ধতিতে প্রায় শতাধিক হাঁসের খামার গড়ে উঠেছে, যেখানে ক্যাম্বেল প্রজাতির হাঁস পালন করা হচ্ছে। সংরক্ষিত খাদ্যের পাশাপাশি উন্মুক্ত বিলে হাঁসের বিপুল প্রাকৃতিক খাবার থাকায় খরচ তুলনামূলক কম পড়ছে।

খামারীরা জানান, এসব খামারে প্রতিদিন হাজার হাজার ডিম উৎপাদিত হচ্ছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের বাজারেও সরবরাহ করা হচ্ছে। একশ ডিম এক হাজার সাতশো টাকায় বিক্রি হওয়ায় খামারিরা স্বাবলম্বী হচ্ছেন এবং অনেকের কর্মসংস্থান তৈরি হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার জানান, নিচু বিল এলাকা হাঁসের প্রাকৃতিক খাবারে ভরপুর হওয়ায় হাঁস পালনে খরচ কম পড়ছে।

প্রান্তিক খামারিরা হাঁস পালন করে যেমন লাভবান হচ্ছেন, তেমনি পুষ্টির চাহিদাও মিটছে। সরকারি সহযোগিতা পেলে এই এলাকায় হাঁসের খামার আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

1

বিপিএলের দায়িত্বে আইএমজি

2

আজ বছরের দীর্ঘতম রাত, আগামীকাল সবচেয়ে ছোট দিন

3

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

4

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স: দাম ও নতুন ফিচার জানুন

5

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ৫৯ সদ

6

পানি পান করার এই ৪টি ভুল থেকে সাবধান, হতে পারে স্বাস্থ্যঝুঁক

7

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন

8

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

9

লকডাউন: গোপালগঞ্জে আসামি আওয়ামী লীগের ৩৬৭ জন, গ্রেপ্তার ৫

10

সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে ম

11

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তাকে পদত্যাগের আলটিমেটাম ডা

12

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চালুর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

13

সিনেমার নায়ক থেকে জনতার নেতা: থালাপতি বিজয়ের রাজনৈতিক অভিষেক

14

সমালোচনার ঝড়ের মাঝেই কানাডা থেকে সুখবর পেলেন সাকিব

15

এজেন্ট কমিশনের দাপটে ভারি লোকসান বীমা কোম্পানিগুলোর

16

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে সুপারিশ দিতে সরকারের আহ্

17

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহতের সংখ্যা ব

18

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

19

আফগানদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

20