নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতে আসছে আর্জেন্টিনা: মেসি-ডি মারিয়াদের খেলা সরাসরি দেখার সুযোগ

ভয়েস অফ গোপালগঞ্জ ক্রীড়া ডেস্ক,

ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দারুণ ফর্মে আছে। একের পর এক জয় ছিনিয়ে নিয়ে স্কালোনির দল সমর্থকদের মন জয় করে চলেছে। এবার তাদের খেলা সরাসরি দেখার সুযোগ তৈরি হয়েছে ভারতের ফুটবলপ্রেমীদের জন্য।

আর্জেন্টিনার গণমাধ্যম জানিয়েছে, চলতি বছরের নভেম্বর মাসে ভারত সফরে আসছে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজদের নেতৃত্বাধীন স্কালোনির দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান নিশ্চিত করেছেন, এই ম্যাচে মেসিও খেলবেন।

ম্যাচের সম্ভাব্য সময়কাল ১০ থেকে ১৮ নভেম্বর। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, কেবল একটি ম্যাচের জন্য আর্জেন্টিনা প্রায় ১৮১ কোটি টাকা উপার্জন করবে।

এদিকে, আর্জেন্টিনার প্রতিপক্ষকে নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সম্ভাব্য দলগুলোর মধ্যে রয়েছে মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়া। আর্জেন্টিনা স্পষ্ট করেছে, তারা এমন দলকে প্রতিপক্ষ হিসেবে চায় যারা ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০-এর মধ্যে রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রীতি ম্যাচ শুধু ভারতের জন্য নয়, পুরো উপমহাদেশের ফুটবলপ্রেমীদের জন্য একটি ঐতিহাসিক আয়োজন হয়ে উঠবে। বিশেষ করে বাংলাদেশ ও কেরালার মেসি-ভক্তদের মধ্যে উচ্ছ্বাস এখনই তুঙ্গে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতসহ সমমনা ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

1

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

2

“ভোটের গাড়ি”-এখন গোপালগঞ্জে

3

কাশিয়ানী ও মুকসুদপুরে কোটি টাকার স্টেশনে থামে না ট্রেন

4

রাকসু নির্বাচনের ২৩ পদের ২০টিতেই শিবিরের জয়

5

৭ ফরোয়ার্ড নিয়ে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

6

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

7

তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে কাজ করছি : জামায়াত আমির

8

ভিন্ন রূপে কেয়া পায়েল, নেটদুনিয়ায় চমক

9

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কাম

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন

12

গোপালগঞ্জে ড্রেজার দিয়ে খাল খনন: সড়ক ধসে জনদুর্ভোগ চরমে

13

মেসিকে টপকে আয়ের শীর্ষে রোনালদো

14

টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে ভেসে উঠল নিখোঁজ ফার্মেসি মালিকের

15

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

16

রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড

17

উলপুর ইউনিয়নের কুখ্যাত চাঁদাবাজ আলমগীর ফকির গ্রেফতার: এলাকায়

18

ভূমধ্যসাগরে ট্রলারডুবি: গোপালগঞ্জের ২ যুবকের মৃত্যু, নিখোঁজ

19

পরিচালক নয়, সভাপতি হয়েই বিসিবিতে ফিরতে চান তামিম

20