নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনে অংশগ্রহণে সব রাজনৈতিক দলকে আহ্বান মির্জা ফখরুলের

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

আগামী জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, “২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই। গণতন্ত্রের পুনরুদ্ধারে সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা টিকিয়ে রাখতে এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে সবাইকে নির্বাচনের ময়দানে থাকতে হবে।”

সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, “১৯৭৫ সালের বাকশাল আমলে সংবাদপত্রের স্বাধীনতা কঠোরভাবে হরণ করা হয়েছিল। অনেক সাংবাদিক তখন বেকার হয়ে কষ্টে দিন কাটিয়েছেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।”

বিগত সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়নের অভিযোগ করে তিনি বলেন, “আমাদের ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজারের বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং বহু মানুষ এখনো নিখোঁজ। জনগণ এমন একটি বাংলাদেশ চায় যেখানে স্বাধীনতা ও গণতন্ত্র নিরাপদ থাকবে, এবং রাষ্ট্র জনগণের ইচ্ছায় পরিচালিত হবে—কোনো বিদেশি শক্তির ইশারায় নয়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

1

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

2

গোপালগঞ্জে শিশুর লাশ উদ্ধার, স্কেটিং জুতা না পেয়ে অভিমানে আত

3

শর্ত পূরণ না হলে জুলাই সনদে সই নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলা

4

গ্রাহকের জমানো টাকা তুলতে পারছেন না গোপালগঞ্জের ন্যাশনাল ব্য

5

শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না : তারেক রহমা

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

বিতর্কের মাঝেই বড় দুঃসংবাদ পেলেন সাকিব

8

বন্ধু বাংলাদেশকে হারানোর উপায় জানাল শ্রীলঙ্কান কোচ

9

গোপালগঞ্জ মেডিকেলের চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা: আইসিইউ ও নার

10

ভিন্ন রূপে কেয়া পায়েল, নেটদুনিয়ায় চমক

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

১২ দিনের ছুটিতে যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি

13

আরও কয়েক দিন চলবে বৃষ্টি

14

জামায়াতসহ সমমনা ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

15

গোপালগঞ্জের মধুমতী নদীতে জয়নগর ফেরিঘাটের উদ্বোধন

16

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

17

গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

18

৩ ঘণ্টার ব্যবধানে গোপালগঞ্জের সড়কে প্রাণ গেল দুই ভ্যানচালকের

19

একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন ৩১ আগস্ট থেকে

20