নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা ১০ মিনিটের দিকে সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপি সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশে ফেরার পর তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। এরই ধারাবাহিকতায় দলের জ্যেষ্ঠ নেতারা তাকে ওই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানান। দলীয় নেতাদের অনুরোধ এবং সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি।

এদিকে তারেক রহমানের এ সিদ্ধান্তের পর ঢাকা-১৭ আসনটি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি পরিবর্তে ভোলা-১ সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

1

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

2

গোপালগঞ্জ সহ আরও ১৪ জেলায় নতুন ডিসি

3

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

4

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

5

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

6

ফরিদপুরের একটি ফসলি মাঠ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান!

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা

9

জাতীয় কবির পাশে সমাহিত ওসমান হাদি

10

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

11

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

12

খেলা দেখার দিন শেষ, এখন নিজেই খেলব : ইউনূস

13

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধে গোপালগঞ্জের তরুণ নিহত

14

অক্টোবরে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর আশা

15

শীতে বিপর্যস্ত জনজীবন

16

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

17

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

18

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহারের দা

19

ঢাকা–গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগের দাবিতে সোচ্চার গোপালগঞ্জ

20