নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

খেলা দেখার দিন শেষ, এখন নিজেই খেলব : ইউনূস

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,
“দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখার দিন শেষ। আমরা এখন নিজেরাই খেলব।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে স্থানীয় সময় অনুষ্ঠিত ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনের যে স্বপ্ন দেখা শুরু হয়েছে, তা বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগদানকালে সফরসঙ্গী হওয়া বিভিন্ন রাজনৈতিক নেতাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জুলাই অভ্যুত্থানের পর গত ১৫ মাসে দেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, রেমিটেন্স প্রবাহে ২১ শতাংশের বেশি প্রবৃদ্ধি এসেছে, যা প্রবাসীদের অবদানের ফল।

আয়োজনটিতে একাধিক প্যানেল আলোচনা হয়—

‘ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াস্পোরা অ্যানগেজমেন্ট’ শীর্ষক আলোচনায় অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলসহ আরও তিনজন। এটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

‘শেপিং টুমোরো: দ্য ফিউচার অব বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় অংশ নেন বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াত নেতা নাকিবুর রহমান ও এনসিপি নেতা তাসনিম জারা। এটি সঞ্চালনা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।


এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা উদ্বোধন করেন ‘শুভেচ্ছা’ মোবাইল অ্যাপ, যা প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, নির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ প্রদানের জন্য তৈরি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

1

ক্যাম্পাস ছাড়িয়ে ডাকসুর নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে প্রত্যন

2

কতবেল যেভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়

3

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

4

গোপালগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৭

5

কিম জং উনের সঙ্গে পুনরায় সাক্ষাতের আগ্রহ ট্রাম্পের

6

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

7

বিকেলে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক

8

বিশ্ব হার্ট দিবস আজ: প্রতিটি হৃৎস্পন্দনের গুরুত্ব দিন

9

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মর্মান্

10

গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে স্কুল শিক্ষার্থীর মর

11

গোপালগঞ্জে বৈদ্যুতিক শকে শ্রমিকের মৃত্যু

12

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

13

গোপালগঞ্জ জেলা কারাগারের বর্জ্যে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

14

ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি

15

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে চুল পড়ার ঝুঁকি

16

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

17

আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল অবরোধ কর্মসূচি

18

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

19

নিখোঁজের ২১ দিন পর ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

20