নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

সুস্থতা, শতভাগ তারুণ্য এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকার খানাপাড়া গ্রামে অনুষ্ঠিত হলো ৮ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকাল ৭টায় খানাপাড়া নর্দান ক্লাবের উদ্যোগে এবং স্থানীয়দের সহযোগিতায় এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।

আয়োজকদের মতে, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক থেকে দূরে রাখা ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতায় এলাকার উল্লেখযোগ্য সংখ্যক তরুণ অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে রাহিভ সরদার প্রথম স্থান অর্জন করেন। নয়ন সদ্দার দ্বিতীয় স্থান এবং মাহিম চৌধুরী তৃতীয় স্থান অধিকার করেন।

খানাপাড়া নর্দান ক্লাবের আয়োজকরা জানান,
“তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে নিয়মিতভাবে এমন ক্রীড়া কার্যক্রম চালিয়ে যেতে চাই। খেলাধুলা শুধু শরীর সুস্থ রাখে না, চরিত্র ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

স্থানীয়দের মত, এ ধরনের আয়োজন এলাকার যুবসমাজকে ইতিবাচক কাজে যুক্ত করবে এবং সমাজে একটি সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

1

যেসব কারণে মিষ্টি বেশি খেতে মন চায়

2

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

3

গোপালগঞ্জে রাজিব পরিবহনের বেপরোয়া চালনা: একজনের প্রাণহানি

4

১২ দিনের ছুটিতে যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি

5

ফরিদপুরের একটি ফসলি মাঠ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান!

6

গোপালগঞ্জে জিপিএ-৫ সংবর্ধনা: সমাজের কল্যাণে কাজ করার মানসিক

7

এশিয়ার সেরা একাদশে সাকিব আল হাসান

8

টুঙ্গিপাড়ায় ১০ দিনের শিশুকে হত্যা, আত্মহত্যার চেষ্টা করলেন

9

রাকসু নির্বাচনের ২৩ পদের ২০টিতেই শিবিরের জয়

10

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

11

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

12

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

চিকিৎসা শেষে দেশে ফিরছেন নুরুল হক নুর

15

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

16

আজ প্রতীক নিয়ে কাল মাঠের লড়াইয়ে নামবেন প্রার্থীরা

17

গোপালগঞ্জে স্ত্রী হত্যাকাণ্ড: ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী

18

শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না : তারেক রহমা

19

কোটালীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর গ্রেপ্তার তাপ

20