নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব শিশু দিবস আজ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক:

আজ সোমবার (৬ অক্টোবর) সারা দেশের মতো গোপালগঞ্জেও পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস-২০২৫। প্রতিবছরের মতো এবারও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে দিবসটি উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়।

চলতি বছরের প্রতিপাদ্য— “শিশুর কথা বলব আজ, শিশুর জন্য করব কাজ।”
দিবসটি উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে নানা আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। এছাড়া ইউনিসেফের প্রতিনিধি ও শিশু প্রতিনিধিরা থাকবেন বিশেষ অতিথি হিসেবে।

এদিকে, শিশু অধিকার, সুরক্ষা ও বিকাশে সবাইকে সচেতন ও উদ্যোগী করার লক্ষ্যে ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী পালন করা হয়েছে “শিশু অধিকার সপ্তাহ-২০২৫”।

শিশুদের জন্য নিরাপদ ও সৃজনশীল বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে দেওয়া এক বাণীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সব শিশুকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানান।

তিনি বলেন,

“শিশুদের হাসি-খুশি মুখই নতুন বাংলাদেশের আশার প্রতীক। তাদের স্বপ্ন ও সৃজনশীলতাই গড়ে তুলবে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের অঙ্গীকার হোক প্রতিটি শিশুর জন্য নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, খেলাধুলা ও সাংস্কৃতিক বিকাশের পূর্ণ সুযোগ নিশ্চিত করা।”

ড. ইউনূস আরও বলেন,

“শিশুদের সৎ, মমতাময় ও মুক্তচিন্তার পরিবেশে বড় হতে দিলে তারা হবে ভবিষ্যতের যোগ্য নাগরিক—যারা বিজ্ঞান, সাহিত্য, প্রযুক্তি, ক্রীড়া ও নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”

তবে তিনি দুঃখ প্রকাশ করে উল্লেখ করেন, এখনো দারিদ্র্য, শিশুশ্রম, সহিংসতা ও বৈষম্যের মতো নানা চ্যালেঞ্জ রয়ে গেছে।

“এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা—পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগেই কেবল শিশুদের অধিকার রক্ষা ও সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব,” বলেন তিনি।

বাণীর শেষাংশে তিনি আশাবাদ ব্যক্ত করেন—

“বিশ্ব শিশু দিবস-২০২৫ আমাদের নতুন প্রতিজ্ঞায় উজ্জীবিত করবে, যাতে প্রতিটি শিশু নিরাপদ ও সৃজনশীল পরিবেশে বেড়ে ওঠে। শিশুদের জন্য একটি আলোকিত আগামী গড়াই হবে নতুন বাংলাদেশের সর্বোচ্চ অর্জন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

1

শর্ত পূরণ না হলে জুলাই সনদে সই নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলা

2

গোপালগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

3

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

4

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

5

গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

6

গোপালগঞ্জ সদরের বলাকইড় বিলে সৌন্দর্য দেখতে হাজারো পর্যটকের ঢ

7

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জানা গেল আবেদনের

8

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন

9

চট্টগ্রামে সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন

10

গোপালগঞ্জে বিভিন্ন মসজিদে চোরের হানা, আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন-

11

ঢাকা–গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগের দাবিতে সোচ্চার গোপালগঞ্জ

12

ঝুলে আছে ৮ দলের আসন সমঝোতা

13

১২ দিনের ছুটিতে যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি

14

দেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নেই : সেলিমুজ্জামান

15

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : বাবর

16

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষ

17

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

18

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

19

এবার এশিয়া কাপের ট্রফি নিয়েই ফিরতে চান লিটন

20