নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক এইচ. এম. শাহাদাত হোসেন।

সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জ্যোৎস্না খাতুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাকসানা লাকী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, টুঙ্গিপাড়া দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের তত্ত্বাবধায়ক শীলা সাহা, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আলহাজ্ব মো. মোশাররফ হোসেন, এবং জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের ম্যানেজার আহম্মেদ কুতুব বক্তব্য রাখেন।

এছাড়া সভায় উন্নয়ন ও গণমাধ্যমকর্মী মনোজ কুমার সাহা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক মো. রাকিবুল হাসান লিমন, সবুজ শেখ, ইফতেখারুল কবীর, আখেরী জান্নাত, মো. জুয়েল হোসেন, প্রতিম মণ্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান ও পরিবীক্ষণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীন বলেন,

“উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার হচ্ছে শিশুশ্রম নির্মূল। আমরা সকলে মিলে শিশুশ্রম নিরসনে কাজ করব এবং একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

1

পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসং

2

এজেন্ট কমিশনের দাপটে ভারি লোকসান বীমা কোম্পানিগুলোর

3

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা

4

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

5

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে এগিয়ে সাইফুল ইসলাম

6

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

7

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফো

8

গোপালগঞ্জে ডাব চুরি দেখে ফেলায় গাছের মালিককে হত্যা, দুই যুবক

9

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন

10

নিখোঁজের ২১ দিন পর ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

11

নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নির্দেশ প্রধান উপদেষ্টার

12

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতেও স্বাভাবিক গোপালগঞ্জ

13

গোপালগঞ্জ শহরে ইজিবাইক–রিকশার দৌরাত্ম্যে জনভোগান্তি চরমে

14

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এইচ. খান মঞ্জু

15

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

16

ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

17

একসঙ্গে জন্ম, একসঙ্গে স্বপ্ন—মেডিকেলে চান্স পেলেন যমজ দুই বো

18

আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল: তারেক রহমান

19

পিআর পদ্ধতির দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের গণ মিছিল ও স

20