নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় সাপের কামড়ে সম্পা মজুমদার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সম্পা মজুমদার কালিগঞ্জ বাজারের তাপস মজুমদারের স্ত্রী। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে রান্নার জন্য জ্বালানি কাঠ আনতে গেলে অসাবধানতাবশত একটি বিষধর সাপের গায়ে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে সাপটি তাঁর ডান হাতে ছোবল দেয়। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় ঝোপঝাড়ে সাপের আনাগোনা বেড়ে গেছে। এ নিয়ে গ্রামবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন

1

গোপালগঞ্জে মোটরচালিত ভ্যানের চাপায় কন্যাশিশুর মর্মান্তিক মৃত

2

ইসির ৫০ প্রতীকেও ‘না’, ‘শাপলায়’ অনড় এনসিপি

3

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন

4

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

5

মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি গোয়েন লুইসের বৈঠক

6

এজেন্ট কমিশনের দাপটে ভারি লোকসান বীমা কোম্পানিগুলোর

7

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত অন্তত ২৫

8

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া, গৃহবধূর আত্মহনন

9

জাতীয় কবির পাশে সমাহিত ওসমান হাদি

10

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৬

11

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন

12

গোপালগঞ্জে জীবিকার নতুন উৎস লাক্ষা পোকার ‘রজন’

13

গোপালগঞ্জে গাড়ির চাপায় প্রাণ গেল বৃদ্ধার

14

যেসব কারণে রাগ নিয়ন্ত্রণ জরুরি

15

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

16

গোপালগঞ্জে দুই এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ক্

17

উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় নয় : সারজিস

18

রেকর্ড আয় ফিফার! ২০২৬ বিশ্বকাপ থেকে প্রায় ১৫ বিলিয়ন ডলার আয়

19

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

20