নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব ইজতেমা মার্চে অনুষ্ঠিত হবে: জানালেন কেফায়াতুল্লাহ আজহারী

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

আগামী বছরের জানুয়ারির পরিবর্তে মার্চে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাবলিগ জামাতের শুরায়ে নেজামের নেতা মুফতি কেফায়াতুল্লাহ আজহারী। সোমবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ে নেজাম) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের প্রস্তাব অনুযায়ী ইজতেমার সময়সূচি পরিবর্তনে তারা সম্মত হয়েছেন। তিনি বলেন, “সরকারের প্রস্তাবে রাজি হয়ে মার্চে এবারের বিশ্ব ইজতেমা করা হবে।”

এর আগে রোববার (২ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, জাতীয় নির্বাচন সামনে থাকায় আইনশৃঙ্খলা বাহিনী ভোটের কাজে ব্যস্ত থাকবে। এ কারণে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের বিষয়ে তাবলিগ জামাতের উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতা হয়েছে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “দুপক্ষের সঙ্গে কথা বলে নির্বাচনের পর ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপক্ষই এ সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের প্রস্তুতি চলছে। আপাতত নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাও চলমান রয়েছে এবং বড় কোনো ভুল-বোঝাবুঝির সুযোগ নেই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ৫৯ সদ

1

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে চুল পড়ার ঝুঁকি

2

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

3

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুজন

4

পুলিশের সঙ্গে সংঘর্ষ, সংসদ ভবন ত্যাগ জুলাই যোদ্ধাদের

5

মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি গোয়েন লুইসের বৈঠক

6

গোপালগঞ্জের ৩টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৩ প্রার্থ

7

দেশের শান্তি বড় শান্তি : প্রধান উপদেষ্টা

8

গোপালগঞ্জের মুকসুদপুরে পরকীয়ার জেরে চাচীকে নিয়ে পালালো ভাত

9

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

10

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

11

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

12

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

13

গোপালগঞ্জে দেশের প্রথম এফআরপি টাওয়ার স্থাপন করল ইডটকো

14

গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

15

আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

16

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

17

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

18

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স: দাম ও নতুন ফিচার জানুন

19

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

20