নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ছাদের পানি পড়া নিয়ে বিরোধে প্রাণ গেল এক ব্যক্তির

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাদ থেকে জমিতে পানি পড়া নিয়ে বিরোধের জেরে ভাই ও ভাতিজাদের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার উনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আনন্দ ঘোষ (৪৫)। তিনি একই গ্রামের সুধীর ঘোষের ছেলে। অভিযুক্তরা হলেন—নিহতের ভাই গৌরাঙ্গ ঘোষ (৫২), কালা ঘোষ (৫০) ও যুগল ঘোষ (৩০) এবং ভাতিজা নয়ন ঘোষ (২৮) ও সৌরভ ঘোষ (২৫)। নয়ন ও সৌরভ কালা ঘোষের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাদ থেকে জমিতে পানি পড়া নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিস-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। রবিবার দুপুরে আবারো এ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হলে অভিযুক্তরা আনন্দ ঘোষকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মিতা ঘোষ অভিযোগ করে বলেন, “বৃষ্টির পানির ঘটনাকে কেন্দ্র করে দেবর ও ভাশুররা আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে।”

কান্নাজড়িত কণ্ঠে নিহতের মেয়ে অথৈ ঘোষ বলেন, “আমার কাকা ও কাকাতো ভাইয়েরা মিলে বাবাকে হত্যা করেছে। আমরা তাদের ফাঁসি চাই।”

প্রতিবেশী বাচ্চু হাওলাদার বলেন, “এ নিয়ে আগেও একাধিকবার সালিস হয়েছে, কিন্তু অভিযুক্তরা কোনো সিদ্ধান্তই মানেনি। শেষ পর্যন্ত আনন্দকে জীবন দিতে হলো।”

ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে আছেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেন–জিরা ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করছে কীভাবে

1

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

2

বিতর্কের মাঝেই বড় দুঃসংবাদ পেলেন সাকিব

3

টুঙ্গিপাড়ায় শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতির দাবিতে ক

4

বাবার সমাধির পাশে দাঁড়িয়ে মোনাজাত, আবেগে কাঁদলেন তারেক রহমান

5

যেসব কারণে মিষ্টি বেশি খেতে মন চায়

6

জামায়াতসহ সমমনা ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

7

বিশ্ব ইজতেমা মার্চে অনুষ্ঠিত হবে: জানালেন কেফায়াতুল্লাহ আজহা

8

খেলা দেখার দিন শেষ, এখন নিজেই খেলব : ইউনূস

9

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

10

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

11

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে বিচারকদের বদলি–পদোন্নতির ক্ষমতা

12

রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

13

১৪৩৩ বঙ্গাব্দ: নব আশা, নব উদ্দীপনায় বরণ পহেলা বৈশাখ

14

গোপালগঞ্জের ৩ আসনে ৩৯ প্রার্থীর মনোনয়ন জমা, বিএনপির একাধিক ন

15

কোটালীপাড়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

16

বিকেলে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক

17

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা হবে : সিইসি

18

গোপালগঞ্জের অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিতে, সহিংসতার আশঙ্কায়

19

খালেদা জিয়ার জানাজা কোথায় কখন, জানালেন সালাহউদ্দিন আহমদ

20