নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ, এখন ফলের অপেক্ষা

শিক্ষা ডেস্ক,

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হয়। তবে ৪টার মধ্যে যারা ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন, তাঁদের ভোট নেওয়া হয়েছে।

এবার ডাকসুর ২৮টি পদে লড়েছেন ৪৭১ জন প্রার্থী। একই সঙ্গে ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। প্রতিটি ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হয়েছে। ডাকসুর জন্য পাঁচ পাতার এবং হল সংসদের জন্য এক পাতার ব্যালট ব্যবহার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি নেই। বিকেল ৩টার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

ভোট শুরুর পর আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত দু-একটি অভিযোগ উঠলেও সামগ্রিক পরিবেশ ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ। সকাল থেকেই শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

ফলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হলেও এখন সবার দৃষ্টি নির্বাচনের ফলাফলের দিকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত: রেহাই পাচ্ছেন না বোরকা পরা

1

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, ৮ জন

2

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই : আইএসপিআর

3

গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

4

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

গোপালগঞ্জের মুকসুদপুরে পরকীয়ার জেরে চাচীকে নিয়ে পালালো ভাত

7

ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা

8

গোপালগঞ্জ সদরের বলাকইড় বিলে সৌন্দর্য দেখতে হাজারো পর্যটকের ঢ

9

গোপালগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৭

10

ডাকসু নির্বাচনে ভোট দিলেন সাদিক কায়েম

11

আজ রাজধানীতে বিক্ষোভে জামায়াতসহ ৭ দল

12

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে সমাজকল্যাণ ও ম

13

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

14

বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নিতে চায় সৌদি আরব

15

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

16

সেঞ্চুরির আক্ষেপে সাইফ-সৌম্য, তবু রেকর্ড জুটিতে উজ্জ্বল বাংল

17

বিএনপির প্রার্থী তালিকায় যেসব হেভিওয়েট নেতাদের নাম নেই

18

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

19

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

20