নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

এজেন্ট কমিশনের দাপটে ভারি লোকসান বীমা কোম্পানিগুলোর

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

দেশের বীমা খাতে গ্রাহক হয়রানি, আর্থিক কেলেঙ্কারি ও আস্থা হ্রাস নিত্যদিনের চিত্র। বাজারে টিকে থাকার জন্য অনেক কোম্পানি উচ্চ হারে কমিশন দিয়ে এজেন্টদের ধরে রাখার প্রতিযোগিতায় নেমেছে। তবে এর ফলে মুনাফা বাড়ার বদলে বরং লোকসানের বোঝা ভারী হচ্ছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫৭টি বীমা কোম্পানি-র মধ্যে ২০টি জীবন বীমা, ৩৭টি সাধারণ বীমা কোম্পানি। চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ২২টি সাধারণ বীমার মুনাফা কমেছে, বাকি ১৫টির মুনাফা বেড়েছে নামমাত্র। কোম্পানিগুলোর প্রিমিয়াম ও মুনাফা কমার অন্যতম কারণ—এজেন্টদের অত্যধিক কমিশন।

বীমা খাত সংশ্লিষ্টরা বলছেন, অনেক কোম্পানি নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি কমিশন দিচ্ছে, ফলে ভালো মুনাফা তুলতে পারছে না। এছাড়া মেরিন ও অগ্নিবীমার পলিসি কমে যাওয়াও মুনাফা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ছয় মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩৭টি সাধারণ বীমা কোম্পানির সম্মিলিত মুনাফা ২৯৪ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ২৯৫ কোটি টাকা ছিল। একক কোম্পানি হিসেবে রিলায়েন্স ইন্স্যুরেন্স সর্বোচ্চ ৫৭ কোটি টাকা মুনাফা করেছে, এরপর গ্রিন ডেলটা ২৮ কোটি টাকা। অন্যান্য কোম্পানির মুনাফা ১৪ থেকে ২১ কোটি টাকার মধ্যে।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের বীমা কোম্পানির সংখ্যা অর্থনীতির তুলনায় বেশি, যা কোম্পানিগুলোর গ্রাহকসংখ্যা সীমিত করছে। ফলে ব্যবসা সংকুচিত হচ্ছে, ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, এবং কখনো গ্রাহকের দাবি পরিশোধেও বিলম্ব হচ্ছে।

খাত সংশ্লিষ্টরা আরও উল্লেখ করেছেন, কমিশন বৃদ্ধির ফলে অনেক কোম্পানি প্রিমিয়ামের ৬০–৭০ শতাংশ খরচ করছে এজেন্টদের জন্য। এতে লাভের সম্ভাবনা ক্ষীণ, বিশেষ করে ব্যবস্থাপনা ও পরিচালনার খরচও যুক্ত থাকলে।

বিশেষজ্ঞরা সরকারের কাছে সুপারিশ করছেন—দুর্বল বীমা কোম্পানিকে একীভূত করে সংখ্যা কমানো গেলে খাত শক্তিশালী হবে, গ্রাহকের আস্থা বৃদ্ধি পাবে এবং মুনাফা রেশিও ধীরে ধীরে বাড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে বেপরোয়া বাইকের ধাক্কায় নছিমন উল্টে আহত ৪ জন

1

রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড

2

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

3

গোপালগঞ্জে শিশুর লাশ উদ্ধার, স্কেটিং জুতা না পেয়ে অভিমানে আত

4

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে জেনে নিন

5

আজ ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

6

গোপালগঞ্জে শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

আরও কয়েক দিন চলবে বৃষ্টি

9

১০৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল এবি পার্টি

10

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন গোপালগঞ্জের চার রোভার

11

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

12

কংশুর স্টিল ব্রিজে বারবার দুর্ঘটনা: ঝুঁকিতে পথচারী ও যানবাহন

13

গোপালগঞ্জের সুরেশ হাজরার বয়স একশরও বেশি, তবুও থেমে নেই তার

14

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, ৮ জন

15

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

16

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা

17

ভালোবাসার কথা

18

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় খাদে পড়ে পিকআপে আগুন

19

সিনেমার নায়ক থেকে জনতার নেতা: থালাপতি বিজয়ের রাজনৈতিক অভিষেক

20