নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা

স্পোর্টস ডেস্ক,

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শেষে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর জেরে আর্জেন্টিনা জাতীয় দলের কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু করতে যাচ্ছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, সম্ভাব্য কোনো শাস্তির সিদ্ধান্ত নেওয়ার আগে ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদন এবং ভিডিও ফুটেজ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে।

স্কাই স্পোর্টস নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শেষে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়া আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের আচরণ তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে। অভিযোগ অনুযায়ী, স্পেনের বিশ্বকাপ জয়ের উদযাপনের সময় তিনি মারামারিতে জড়িয়ে পড়েন।

এ ছাড়া ডিফেন্ডার নাহুয়েল মোলিনার আচরণও খতিয়ে দেখা হবে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি স্পেনের অধিনায়ক রদ্রিকে ঘুষি মারার চেষ্টা করেছিলেন। পাশাপাশি স্পেনের মিডফিল্ডার দানি ওলমোকে ধাক্কা দেওয়ার ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার সম্পৃক্ততার বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে।
শুধু ম্যাচ-পরবর্তী সংঘর্ষই নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণও মূল্যায়ন করবে ফিফা। স্পেন যখন বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে উদযাপন করছিল, তখন আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে পেছন ফিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম এবং আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ফিফা জানিয়েছে, সব তথ্য-প্রমাণ ও ম্যাচ কর্মকর্তাদের রিপোর্ট পর্যালোচনার পরই শাস্তিমূলক কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তদন্ত শেষ করে সম্ভাব্য শাস্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও তার স্ত্রী সহ গ্র

1

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের

2

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মর্মান্

3

গোপালগঞ্জে অজ্ঞাত রোগে টমেটো গাছ মারা যাচ্ছে, দিশেহারা কৃষক

4

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

5

জাকসু নির্বাচনে ভোট গণনায় দেরির কারণ জানাল ইসি

6

বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

7

নিখোঁজ সংবাদ: গোপালগঞ্জে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা ৪ দিন ধরে

8

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

9

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

10

পাকিস্তানের পরমাণু হুমকির জবাব দিলেন নরেন্দ্র মোদি

11

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

12

দেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নেই : সেলিমুজ্জামান

13

শারদীয় দুর্গোৎসব শুরু আজ মহাষষ্ঠী

14

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থীর ধর্ম অবমাননা: করণীয় নির্ধারণে আল

15

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

16

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মাদকসেবীকে বাঁচাতে সহকারী প্রক্টরক

17

সিনেমার নায়ক থেকে জনতার নেতা: থালাপতি বিজয়ের রাজনৈতিক অভিষেক

18

গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রের ছবি তুলতে গিয়ে ভাগোয়া সন্ত্রাস

19

২৩৭ আসনে বিএনপির প্রার্থীর তালিকা

20