নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

লকডাউন: গোপালগঞ্জে আসামি আওয়ামী লীগের ৩৬৭ জন, গ্রেপ্তার ৫

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জে দুটি মামলায় আওয়ামী লীগের ৩৬৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে এ দুটি মামলা হয়েছে। মামলা দুটিতে ৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৮৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে এ দুটি মামলা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম বলেন, বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম হয়। এসব ঘটনায় গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে শেখ নাইমকে প্রধান আসামি করে মামলাটি হয়েছে। এতে ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে, কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার পাঁচজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মামলার বরাতে পুলিশ জানায়, ‘লকডাউনকে’ কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের গণপূর্ত অধিদপ্তরের কার্যালয়ের গাড়িতে ও সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

এ ছাড়া এদিন জেলার কয়েকটি স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি গোয়েন লুইসের বৈঠক

1

সম্পাদকীয়: মানুষের জীবন তাহার কর্মফলেরই ধারাবাহিকতা

2

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

3

গোপালগঞ্জ জেলা কারাগারের বর্জ্যে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

4

গোপালগঞ্জে জিপিএ-৫ সংবর্ধনা: সমাজের কল্যাণে কাজ করার মানসিক

5

সমালোচনার ঝড়ের মাঝেই কানাডা থেকে সুখবর পেলেন সাকিব

6

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযান,পাইপগান ও গ

7

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া, গৃহবধূর আত্মহনন

8

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

9

স্ক্রিনশট ফাঁস করে সতর্কবার্তা দিলেন নুসরাত ফারিয়া

10

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

11

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

12

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও তার স্ত্রী সহ গ্র

13

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

14

কাঠবাদামের স্বাস্থ্য উপকারিতা ও সতর্কতা

15

গোপালগঞ্জে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

16

ভুঁড়ি কমাতে খেতে পারেন এই ৬ রকমের ফল

17

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

18

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, জামায

19

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে এগিয়ে সাইফুল ইসলাম

20