নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন-এর উদ্যোগে বৃহস্পতিবার (আজ) বেলা ১১টায় উপজেলার ফাউন্ডেশন কার্যালয়ের সামনে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশন, গোপালগঞ্জ জেলার উপসহকারী পরিচালক জামাল উদ্দিন লিটন। তিনি বলেন, শীত মৌসুমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম অত্যন্ত জরুরি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক পাটগাতী শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, টু‌ঙ্গিপাড়া সরকারি কলেজের প্রভাষক বাবর আলী মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশন মোল্লাহাট শাখার এরিয়া ম্যানেজার বাবুল আক্তার, টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলামসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগের জন্য জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

1

বিএনপির প্রার্থী তালিকায় যেসব হেভিওয়েট নেতাদের নাম নেই

2

আজকের পর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে অতিরিক্ত সিম

3

আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

4

জাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল

5

গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

6

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

7

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

8

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

9

স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটিতে নতুন বিধান: রাজনৈতিক ব্যক্ত

10

হাদির মরদেহ কোথায় নেওয়া হবে, জানাল ইনকিলাব মঞ্চ

11

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

12

শরীরে দ্রুত শক্তি পেতে কখন কোন ফল খাবেন!

13

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই : আইএসপিআর

14

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

15

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

16

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

17

গোপালগঞ্জে সেচ প্রকল্পের ‘ব্লক ম্যানেজারের’ বিরুদ্ধে নানা অভ

18

গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের অসামাজিক কার্যকলাপ:

19

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধে গোপালগঞ্জের তরুণ নিহত

20