নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় খাদে পড়ে পিকআপে আগুন

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ সদর উপজেলায় গরু চুরি করে পালানোর সময় খাদে পড়ে পিকআপের ইঞ্জিন বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার শেষ রাতে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একদল চোর রঘুনাথপুর ইউনিয়নের নকড়িরচর গ্রাম থেকে গরু চুরি করে একটি সাদা পিকআপ ভ্যানে ওঠায়। পরে গোয়াল থেকে আরেকটা গরু আনতে গেলে মালিক টের পান। এ সময় গরুর মালিকের চিৎকার শুনে গ্রামবাসী চোরদের ধাওয়া দেয়।

গ্রামবাসীর ধাওয়া খেয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ইঞ্জিন বিস্ফোরণ থেকে আগুন লেগে যায় বলে ধারণা করছে পুলিশ।

চোর চক্রের সদস্যরা গরু রেখে পিকআপ ভ্যানে করে পারকুশলী হয়ে সিলনা বাজারের দিকে যাচ্ছিল। পথে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে পিকআপের ইঞ্জিন বিস্ফোরিত হয়ে গাড়িটিতে আগুন লেগে যায় বলে ধারণা করছে পুলিশ।

ওসি শাহ আলম বলেন, গাড়িটিতে আগুন লাগলে গরু চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়। আগুনে গাড়ির প্রায় ৯০ ভাগ পুড়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফো

1

গোপালগঞ্জের মধুমতী নদীতে জয়নগর ফেরিঘাটের উদ্বোধন

2

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

3

সিনেমার নায়ক থেকে জনতার নেতা: থালাপতি বিজয়ের রাজনৈতিক অভিষেক

4

গোপালগঞ্জের কংসুরে সরকারি জমি অবৈধ দখল করে মাটি বিক্রি

5

শেখ হাসিনার রায় ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৭ শতাধিক প

6

বিপিএলের দায়িত্বে আইএমজি

7

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন গোপালগঞ্জের চার রোভার

8

ডাকসু নির্বাচনে আর বাধা নেই: হাইকোর্টের আদেশ স্থগিত

9

আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল: তারেক রহমান

10

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

11

আরও কয়েক দিন চলবে বৃষ্টি

12

আজ মহানবমী, বিদায়ের সুরে মণ্ডপে বিষাদের ছায়া

13

এই ৪ ধরনের মানুষের জন্য রসুন ক্ষতিকর

14

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর

15

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

16

গোপালগঞ্জে ডাব চুরি দেখে ফেলায় গাছের মালিককে হত্যা, দুই যুবক

17

বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল

18

রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

19

কোটালীপাড়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

20