নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় রবি মৌসুমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৯৮৫ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, গম, খেসারি, মসুর, মুগ ও পেঁয়াজ—মোট আটটি ফসলের আবাদ সম্প্রসারণে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম মোস্তফা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

অতিরিক্ত উপপরিচালক মো. আবুল বাসার মিয়া, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান

উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস


কর্মসূচির মাধ্যমে উপজেলার ১৬ ইউনিয়নের কৃষকেরা সার ও বীজ পেয়ে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধিতে নতুন উদ্দীপনা পেয়েছেন বলে জানিয়েছে কৃষি বিভাগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

1

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

2

গোপালগঞ্জে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

3

খালেদা জিয়াকে মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

4

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কাম

5

যেসব কারণে রাগ নিয়ন্ত্রণ জরুরি

6

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির

7

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা পদ থেকে স্বেচ্

8

ইসির ৫০ প্রতীকেও ‘না’, ‘শাপলায়’ অনড় এনসিপি

9

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

10

খেলা দেখার দিন শেষ, এখন নিজেই খেলব : ইউনূস

11

হাদির মরদেহ কোথায় নেওয়া হবে, জানাল ইনকিলাব মঞ্চ

12

মুকসুদপুরে ভালো ফলন ও দামে পাটচাষে নতুন আশার আলো

13

সৌর ব্যতিচারে ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১ এর সেবা

14

জাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল

15

শারদীয় দুর্গোৎসব শুরু আজ মহাষষ্ঠী

16

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১২ লাখ টাকার গলদা চিংড়ির রেণু জব্দ,

17

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

18

গোপালগঞ্জ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিট

19

হাসপাতালে মায়ের কাছে তারেক রহমান

20