নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তিন বছরের শিশু আয়ান অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. আমিনুল ইসলাম বাপ্পী (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন নাটোর জেলার লালপুর উপজেলার ধুপইল গ্রাম থেকে শিশু আয়ানকে উদ্ধার করেন। আয়ান কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামের হাইজুল মিয়ার ছেলে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজ উদ্দিন জানান, বৃহস্পতিবার আয়ানের মা পাকিজা বেগম থানায় শিশু অপহরণের মামলা দায়ের করলে পুলিশ সুপার মিজানুর রহমানের দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে দ্রুত অভিযান চালানো হয়। এ সময় শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অভিযুক্ত বাপ্পীকে গ্রেফতার করা হয়।

তদন্তকারী কর্মকর্তা এসআই সাদ্দাম হোসেন বলেন, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আয়ানের মা পাকিজা বেগমের সঙ্গে পরিচয় হয় বাপ্পীর। সেই পরিচয় থেকে আত্মীয়তার ভান করে তিনি শিশুটিকে সুকৌশলে অপহরণ করেন।

শিশুর মা পাকিজা বেগম কোটালীপাড়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি মামলা করার ২৪ ঘণ্টার মধ্যে আমার সন্তানকে উদ্ধার করে দিয়েছে পুলিশ। এজন্য আমরা কোটালীপাড়া থানা পুলিশকে ধন্যবাদ জানাই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামলা-মামলা নির্যাতনেও হাসিনার কাছে মাথানত করিনি : এ্যানি

1

২৪ ঘণ্টার মধ্যে সাগরে নতুন লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির পূর

2

আফ্রিকার দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

3

কোটালীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর গ্রেপ্তার তাপ

4

নড়াইলের যোগানিয়ায় নরসুন্দরের কেচির আঘাতে কিশোরের মৃত্যু, শ

5

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিরোধী দলে জামায়াত

6

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

7

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

8

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভা

9

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

10

ফ্রিল্যান্সিং: ভবিষ্যতের অর্থনৈতিক শক্তি বাংলাদেশের জন্য

11

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

12

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা হবে : সিইসি

13

গোপালগঞ্জে দেশের প্রথম এফআরপি টাওয়ার স্থাপন করল ইডটকো

14

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

15

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুজন

16

হাদির মরদেহ কোথায় নেওয়া হবে, জানাল ইনকিলাব মঞ্চ

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

গোপালগঞ্জের ৩ আসনে ৩৯ প্রার্থীর মনোনয়ন জমা, বিএনপির একাধিক ন

19

সম্পাদকীয়: মানুষের জীবন তাহার কর্মফলেরই ধারাবাহিকতা

20