নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ার কালীগঞ্জে নৌকা বাইচে উৎসবের আমেজ, হাজারো মানুষের ঢল

চন্দন বিশ্বাস,
স্পেশাল করেসপন্ডেন্ট, ভয়েস অফ গোপালগঞ্জ 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কালীগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় দুর্দান্ত সব নৌকা। প্রতিযোগিতা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ভিড় করেন হাজারো মানুষ।

আয়োজিত এই নৌকা বাইচকে ঘিরে কালীগঞ্জ এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ। সকাল থেকেই নদীপাড়ে জড়ো হতে থাকেন দর্শনার্থীরা। বিকেল গড়াতেই প্রতিযোগিতা শুরু হলে উল্লাসে ফেটে পড়ে গোটা এলাকা। ঢাক-ঢোল আর করতালির শব্দে মুখরিত হয়ে ওঠে কালীগঞ্জের আকাশ-বাতাস।

নৌকা বাইচে অংশগ্রহণকারী নৌকাগুলো নানা সাজে-গোজে, রঙিন পতাকা ও ঢোলের তালে দুলতে দুলতে প্রতিযোগিতাকে করে তোলে আরও বর্ণাঢ্য। প্রতিযোগীদের ছন্দবদ্ধ বৈঠা চালনা, নদীর বুক চিরে এগিয়ে চলা আর দর্শকদের হর্ষধ্বনি মিলিয়ে এক অনন্য আবহ তৈরি হয়।

এছাড়া নৌকা বাইচকে কেন্দ্র করে আয়োজিত মেলায় বসেছে নানা ধরনের দোকানপাট। খেলনা, মিষ্টি, ফাস্টফুডসহ গ্রামীণ ঐতিহ্যের সামগ্রীতে জমে ওঠে ব্যবসা। শিশু-কিশোরদের সঙ্গে পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভাগ করে নেন এলাকাবাসী ও আগত দর্শনার্থীরা।

স্থানীয়রা জানান, নৌকা বাইচ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি গ্রামীণ সংস্কৃতির অন্যতম আনন্দঘন উৎসব। প্রতিবছরই এই আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

1

গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অস্ত্র উদ্ধার, এটি ছিল রাজনৈত

2

গোপালগঞ্জের ক্রিকেটার প্রান্ত সিকদার গ্রেফতার: স্থানীয় ক্রি

3

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থীর ধর্ম অবমাননা: করণীয় নির্ধারণে আল

4

মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি গোয়েন লুইসের বৈঠক

5

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ, এখন ফলের অপেক্ষা

6

বিকেলে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক

7

নির্বাচনে অংশগ্রহণে সব রাজনৈতিক দলকে আহ্বান মির্জা ফখরুলের

8

ইউটিউবে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, নতুন যে সুবিধা পাবেন

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

গোপালগঞ্জে দেশের প্রথম এফআরপি টাওয়ার স্থাপন করল ইডটকো

11

নিখোঁজের ২১ দিন পর ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

12

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া, গৃহবধূর আত্মহনন

13

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

14

গোপালগঞ্জের মুকসুদপুরে পিঠা উৎসব ও উপবৃত্তি প্রদানের অনন্য আ

15

গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

16

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

17

ভারত ম্যাচের আগেই টাইগার শিবিরে সুসংবাদ

18

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

19

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ

20