নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

শিক্ষা ডেস্ক,

বাড়িভাড়া ভাতা বৃদ্ধি ও আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে তিন দফা দাবিতে সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন শিক্ষকরা।

রোববার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষকরা দীর্ঘদিন ধরে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। এর সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের ওপর জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ, লাঠিচার্জ এবং কয়েকজন শিক্ষককে আটকের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কর্মসূচি এক দিন এগিয়ে আনা হয়েছে।

এর আগে দুপুরে প্রেস ক্লাবের সামনের অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা সরকারকে সোমবারের মধ্যে বাড়িভাড়া ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দেন। সেই সঙ্গে মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে সারা দেশে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছিলেন তারা।

তবে আন্দোলনে সহকর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষক নেতারা জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

জোটের পক্ষ থেকে বলা হয়, সরকারের প্রতি তাদের আহ্বান— শিক্ষকদের দাবি দ্রুত বাস্তবায়ন করে শিক্ষাঙ্গনে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

1

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

2

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

3

জেন–জিরা ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করছে কীভাবে

4

গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে স্কুল শিক্ষার্থীর মর

5

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফো

6

টিকটকে নতুন সুবিধা যোগ হলো

7

আজ উন্মুক্ত হচ্ছে সুন্দরবন, জেলেদের মধ্যে এখনো উদ্বেগ

8

বিএনপি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার

9

গোপালগঞ্জের মধুমতী নদীতে জয়নগর ফেরিঘাটের উদ্বোধন

10

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

11

গোপালগঞ্জে কুখ্যাত ছিনতাইকারী চক্রের হোতা বেনসন রাব্বি গ্রেফ

12

গোপালগঞ্জ সহ আরও ১৪ জেলায় নতুন ডিসি

13

গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অস্ত্র উদ্ধার, এটি ছিল রাজনৈত

14

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন

15

সেঞ্চুরির আক্ষেপে সাইফ-সৌম্য, তবু রেকর্ড জুটিতে উজ্জ্বল বাংল

16

গোপালগঞ্জের ক্রিকেটার প্রান্ত সিকদার গ্রেফতার: স্থানীয় ক্রি

17

এই ৪ ধরনের মানুষের জন্য রসুন ক্ষতিকর

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

20