নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনে ভোট দিলেন সাদিক কায়েম

শিক্ষা ডেস্ক,

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট শেষে সাদিক কায়েম বলেন, “আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, তাহলে ঢাবি থেকেই গণতন্ত্রের চমৎকার নজির স্থাপন করতে হবে। ডাকসু নির্বাচন শুরু হওয়ার পর থেকেই আমরা সেই নজির দেখাচ্ছি। আশা করি, প্রার্থী ও ছাত্র সংগঠনগুলো দায়িত্বশীল আচরণ করবে।”

তিনি আরও বলেন, “আমার প্যানেলের মূল কথা ছিল—শিক্ষার্থীদের ভয়েসই আমাদের ভয়েস। শিক্ষার্থীরা আমাদের প্রতি আস্থা রাখবেন বলে আমি বিশ্বাস করি।”

দীর্ঘ সাড়ে ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আটটি কেন্দ্রে ৮১০টি বুথে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।

এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলে ১৩টি করে মোট ২৩৪টি পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। সব মিলিয়ে শিক্ষার্থীরা ৪১টি পদে ভোট প্রদান করছেন।

মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন।

এবারের নির্বাচনে অংশ নিয়েছে অন্তত ১০টি প্যানেল। এর মধ্যে রয়েছে—জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), সাত বাম সংগঠনের প্রতিরোধ পর্ষদ, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, ছাত্রশিবির, তিন বাম সংগঠনের অপরাজেয় ৭১-অদম্য ২৪, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ অন্যান্য প্যানেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠ

2

গোপালগঞ্জ থেকে ঢাকায় যাওয়া ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

3

গোপালগঞ্জে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক

4

সমালোচনার ঝড়ের মাঝেই কানাডা থেকে সুখবর পেলেন সাকিব

5

আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

6

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

7

সেঞ্চুরির আক্ষেপে সাইফ-সৌম্য, তবু রেকর্ড জুটিতে উজ্জ্বল বাংল

8

শেষ হচ্ছে অপেক্ষা: আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান

9

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

10

আজকের পর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে অতিরিক্ত সিম

11

সারাদিন যেমন ছিল গোপালগঞ্জ

12

গোপালগঞ্জের ৩টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৩ প্রার্থ

13

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করল পিএসসি

14

ফরিদপুরের একটি ফসলি মাঠ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান!

15

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন গোপালগঞ্জের চার রোভার

16

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিরোধী দলে জামায়াত

17

যেকোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম: প্রধান উপদেষ

18

আজ রাষ্ট্রীয় শোকের শেষ দিন, বাদ জুমা দোয়া

19

গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

20